স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'উড়ান'-এর পর এবার ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী রত্নপ্রিয়া দাস। তবে এবার জলসা চ্যানেলে নয়, জি বাংলার নতুন পৌরাণিক ও ভক্তিমূলক ধারাবাহিক 'সতীপীঠ কালীঘাট'-এ দেখা যাবে তাঁকে।

পুরাণ ও ইতিহাস নির্ভর এই মেগা ধারাবাহিকে রত্নপ্রিয়াকে 'রানি পদ্মাবতী' চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলে সূত্রের খবর।
পৌরাণিক চরিত্র ‘রানি পদ্মাবতী’ ও কালীর অলৌকিক গাঁথা
'উড়ান' শেষ হওয়ার পর রত্নপ্রিয়াকে সান বাংলার ধারাবাহিক 'রূপমতী'-তে একটি ক্যামিও চরিত্রে দেখা গেলেও, এবার একটি পূর্ণাঙ্গ এবং শক্তিশালী চরিত্রে ফিরছেন তিনি।
পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী, ১৫৭০ সাল নাগাদ হালিশহরের জিয়া গঙ্গোপাধ্যায় (কামদেব ব্রহ্মচারী) ও তাঁর স্ত্রী পদ্মাবতী দেবী সন্তানলাভের আশায় কালীঘাটে এসেছিলেন। লোকবিশ্বাস অনুযায়ী, কালীকুণ্ড হ্রদে দেবী সতীর ডান পায়ের আঙুল আবিষ্কারের সঙ্গে এই পদ্মাবতী দেবীর নাম গভীরভাবে জড়িয়ে আছে। সেই ঐতিহাসিক রূপটিকেই পর্দায় জীবন্ত করে তুলবেন রত্নপ্রিয়া। তবে মিডিয়ার সামনে এই নিয়ে মুখ খুলতে না-রাজ তিনি।
নিজের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে সতীপীঠ কালীঘাটের প্রমো শেয়ার করে নিয়েছেন রত্নাপ্রিয়া, তাই মুখে কিছু না বললেও কার্যত নিজের উপস্থিতিতে সিলমোহর দিয়েছেন অভিনেত্রী।
কবে থেকে দেখা যাবে ‘সতীপীঠ কালীঘাট’?
ইতোমধ্যেই জি বাংলার পর্দায় উন্মোচিত হয়েছে 'সতীপীঠ কালীঘাট'-এর প্রমো। আগামী ২৪ আগস্ট থেকে প্রতিদিন রাত ৯:৩০ টা-র স্লটে সম্প্রচারিত হতে চলেছে এই মেগা ধারাবাহিকটি। ফলে বর্তমানে এই সময়ে চলা ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের সম্প্রচারের সময়ে বদল আসতে পারে কিংবা সেটি শেষও হতে পারে বলে জল্পনা।
ধারাবাহিকটিতে সাধক 'ব্রহ্মানন্দ'-এর চরিত্রে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায় এবং 'ডাকাতসর্দার'-এর চরিত্রে দেখা যাবে দেবাশিস মণ্ডলকে। সতীপীঠ কালীঘাটে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন শিশুশিল্পী মহনিয়া পাল (Mahaniya Pal) সুব্রত রায়ের প্রযোজনায় গড়ে ওঠা এই ধারাবাহিক কালীঘাটের ইতিহাস, অলৌকিকত্ব ও সতীপীঠের মহিমাকে দর্শকদের সামনে এক অনন্য রূপে ফুটিয়ে তুলবে।
{{/usCountry}}ধারাবাহিকটিতে সাধক 'ব্রহ্মানন্দ'-এর চরিত্রে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায় এবং 'ডাকাতসর্দার'-এর চরিত্রে দেখা যাবে দেবাশিস মণ্ডলকে। সতীপীঠ কালীঘাটে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন শিশুশিল্পী মহনিয়া পাল (Mahaniya Pal) সুব্রত রায়ের প্রযোজনায় গড়ে ওঠা এই ধারাবাহিক কালীঘাটের ইতিহাস, অলৌকিকত্ব ও সতীপীঠের মহিমাকে দর্শকদের সামনে এক অনন্য রূপে ফুটিয়ে তুলবে।
{{/usCountry}}