কাজের ব্যস্ততার মাঝে জীবনের এক সম্পূর্ণ নতুন অধ্যায় শুরু করেছেন বাংলা টেলিভিশনের ‘মিঠাইরানি’ সৌমিতৃষা কুণ্ডু। ওয়েবসাইটের ডেটের টানাটানি, শুটিংয়ের ব্যস্ত শিডিউল— সব সামলে জীবনে প্রথমবার এক নন-ফিকশন শো-তে দেখা যেতে চলেছে তাঁকে। সোনি আটের ‘রাঁধুনি না কাঁদুনি’র অংশ সৌমিতৃষা। আর এই কেরিয়ারের নতুন পদক্ষেপে যোগ দেওয়ার পেছনের গল্প সামাজিক মাধ্যমে শেয়ার করে এক দীর্ঘ আবেগঘন পোস্ট লিখলেন সৌমিতৃষা কুণ্ডু।

রাজ চক্রবর্তীর পরিচালনাতেই সিদ্ধান্ত:
অভিনেত্রী সোজা সাপ্টা স্বীকার করে জানান যে, এই নন-ফিকশন শোর জন্য রাজি হওয়ার সবচেয়ে বড় কারণ ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী (‘রাজদা’)। নিজের পোস্টে তিনি লেখেন—'এই নন-ফিকশন শোর জন্য ‘হ্যাঁ’ বলার সবচেয়ে বড় কারণ ছিল এটা জানা যে রাজদা, আমাদের বস এবং সুপারস্টার ডিরেক্টর এটি পরিচালনা করবেন... এমন একজন মানুষের সঙ্গে কাজ করতে চলার মধ্যে এক অদ্ভুত আরাম ও ওম থাকে, যাকে আপনি বিশ্বাস করেন এবং যার সঙ্গে এত সুন্দর একটা সম্পর্ক শেয়ার করেন।'
‘মাঙ্গলিক’-এর টিম ও চরম ডেট সামলানোর কসরত:
ওয়েব সিরিজের ডেট এবং এই নন-ফিকশন শোর শিডিউল মেলানো একেবারেই সহজ ছিল না বলে জানান তিনি। তবে সিরিজের পরিচালক কৃষাণু দা, ‘মাঙ্গলিক’ টিম এবং রাজ চক্রবর্তীর পুরো নন-ফিকশন টিম যেভাবে মাত্র দুই দিনের আলোচনায় সবটা সামলে নিয়ে অ্যাডজাস্ট করেছেন, তার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী।
‘বেকিং জানি, কিন্তু রান্নায় আমি জিরো!’
{{/usCountry}}‘বেকিং জানি, কিন্তু রান্নায় আমি জিরো!’
{{/usCountry}}প্রথমবার নন-ফিকশন ডেবিউ প্রসঙ্গে নিজের চিরচেনা মজার সুরেই সৌমিতৃষা যোগ করেন—'এটা আমার একদম প্রথম নন-ফিকশন শো! আপনারা সবাই জানেন আমি বেকিং করতে পারি, কিন্তু রান্না? আমি একদম গোল্লা! তাও আমাকে সেখানে থাকতেই হতো, কারণ এত ভালোবাসাকে কীভাবে 'না' বলি? কখনো কখনো মানুষ এবং তাঁদের সঙ্গে শেয়ার করা ভালোবাসাটাই আপনাকে নতুন কিছুর জন্য 'হ্যাঁ' বলতে বাধ্য করে। আর এই কাজটা পুরোপুরি হৃদয় থেকে করা!'
অভিনেত্রীর এই নতুন পথচলা এবং রাজ চক্রবর্তীর পরিচালনায় প্রথমবার রান্নার রিয়েলিটি ধাঁচের নন-ফিকশন শো-তে তাঁকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।
বাংলা টেলিভিশনে দীর্ঘদিন ধরে কাজ করছেন সৌমিতৃষা। তবে জি বাংলার মিঠাই তাঁকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়। এই মেগা শেষ হওয়ার পর দেবের নায়িকা হিসাবে প্রধান ছবিতে কাজ করেছেন সৌমিতৃষা। আপতত তাঁর ফোকস ওটিটি ও বড় পর্দা। তবে রাজের টানে নন-ফিকশনের হাত ধরে ছোটপর্দায় ‘ঘর ওয়াপসি’ হয়েছে তাঁর।