'আমাদের ভ্যালেন্টাইন...', ভালোবাসার দিনে সন্তানের মুখ প্রকাশ্যে আনলেন অপূর্ব

শুধু ওপার বাংলার নয়, এপার বাংলার ও খুব পছন্দের একজন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গত ডিসেম্বরই দ্বিতীয় বার বাবা হয়েছেন তিনি। ফুটফুটে একটি কন্যা সন্তানকে জন্ম দিয়েছিলেন অভিনেতার স্ত্রী। প্রেমের মরশুমে এবার মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন অভিনেতা।

Published on: Feb 15, 2026 4:41 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শুধু ওপার বাংলার নয়, এপার বাংলার ও খুব পছন্দের একজন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গত ডিসেম্বরই দ্বিতীয় বার বাবা হয়েছেন তিনি। ফুটফুটে একটি কন্যা সন্তানকে জন্ম দিয়েছিলেন অভিনেতার স্ত্রী। প্রেমের মরশুমে এবার মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন অভিনেতা।

ভালোবাসার দিনে সন্তানের মুখ প্রকাশ্যে আনলেন অপূর্ব
ভালোবাসার দিনে সন্তানের মুখ প্রকাশ্যে আনলেন অপূর্ব

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন অপূর্ব যেখানে দেখা যাচ্ছে, ছোট্ট একরত্তিকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা। বাবার কোলে বসে জুলজুল করে তাকিয়ে রয়েছে খুদে। পরনে ফুলহাতা জামা এবং মাথায় একটা ব্যান্ড।

আরও পড়ুন: বিজয়নগরের পর এবার কাশ্মীর, ভূস্বর্গে রহস্য সমাধান করবে কাকাবাবু, কবে আসছে সেই ছবি?

অন্য একটি ছবিতে অপূর্ব ও তাঁর স্ত্রীকে দেখা যাচ্ছে, সঙ্গে দেখা যাচ্ছে একরত্তিকে। সাদা চাদরের মুড়ে ছোট্ট রাজকন্যাকে পরীর মতো দেখতে লাগছে। ছবি দুটি পোস্ট করে অপূর্ব লেখেন, এই বছর আমাদের ভ্যালেন্টাইন, আমাদের ছোট্ট রাজকন্যা অনয়া। ওর জন্য প্রার্থনা করবেন।

অপূর্বর পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন, কি অপূর্ব দেখতে লাগছে। অন্য একজন লিখছেন, ভীষণ মিষ্টি। তৃতীয় একজন লিখেছেন, মন ভালো করা একটা ছবি। এছাড়াও অনেকে দুহাত তুলে আশীর্বাদ জানিয়েছেন নবজাতিকাকে।

আরও পড়ুন: মনীষা অন্তর্ধান রহস্য কাহিনি নিয়ে আসছে ‘কর্পূর’, প্রকাশ্যে মোশন পোস্টার, মুক্তি কবে?

প্রসঙ্গত, প্রথমে এক অভিনেত্রীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অপূর্ব। এরপর সেই বিয়েতে বিচ্ছেদ হওয়ায় তিনি বিয়ে করেন নাজিয়া হাসান অদিতিকে। ৮ বছরের সংসারে এক পুত্র সন্তানের পিতা হয়েছিলেন অপূর্ব।

২০২০ সালের অদিতির সঙ্গে আছেন বিচ্ছেদ হয়ে যায়। মন ভেঙে যায় অনুরাগীদের। এরপর ২০২১ সালে তৃতীয় বিয়ে সারেন অপূর্ব। গত ডিসেম্বর মাসে কন্যা সন্তানের জন্মদিন অপূর্বের স্ত্রী শাম্মা দেওয়ান।