বিজয়নগরের পর এবার কাশ্মীর, ভূস্বর্গে রহস্য সমাধান করবে কাকাবাবু, কবে আসছে সেই ছবি?

২০২৬ সাল শুরু হতেই বিজয়নগরের হিরে নিয়ে দর্শকদের মন জয় করতে এসেছিলেন কাকাবাবু। এই ছবিটি নিয়ে যখন প্রতিটি হলে উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই পরের ছবির ঘোষণা করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Published on: Feb 13, 2026 11:08 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৬ সাল শুরু হতেই বিজয়নগরের হিরে নিয়ে দর্শকদের মন জয় করতে এসেছিলেন কাকাবাবু। এই ছবিটি নিয়ে যখন প্রতিটি হলে উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই পরের ছবির ঘোষণা করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কাকাবাবুর বিজয়নগরের হিরে দেখার পর দর্শকদের মনে একটাই প্রশ্ন ছিল, পরের ছবি কবে আসবে? সেই অপেক্ষার অবসান যে এত তাড়াতাড়ি ঘটবে তা কল্পনাও করতে পারেননি দর্শকরা।

ভূস্বর্গে রহস্য সমাধান করবে কাকাবাবু, কবে আসছে সেই ছবি?
ভূস্বর্গে রহস্য সমাধান করবে কাকাবাবু, কবে আসছে সেই ছবি?

প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, দর্শকদের সমর্থন এবং ভালোবাসার কথা মাথায় রেখেই এতটা আগে থেকে জানানো হলো পরবর্তী ছবির কথা। পঞ্চম ছবির দায়িত্বে থাকবেন চন্দ্রাশিস রায়। সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে থাকবেন ইন্দ্রজিৎ দাশগুপ্ত।

আরও পড়ুন: আদালতে দাঁড়িয়ে নির্ভীক ‘জয়িতা’, শাস্তি দিতে পারবে দোষীকে?

এই ছবির ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে কনিষ্কের মাথা নিয়ে তৈরি এই গল্প। ছবি মুক্তির তারিখ ঘোষণা না হলেও পরিচালক জানিয়েছেন আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে মুক্তি পাবে এই সিনেমাটি। আপাতত এই বছরটা অপেক্ষায় করতে হবে দর্শকদের।

এদিন প্রেক্ষাগৃহ থেকে দর্শকদের উদ্দেশ্যে জানানো হয়, প্রতিটি ছবির সঙ্গে কাকাবাবু শুধুমাত্র মানুষকে পুরনো স্মৃতি ফিরিয়ে দেননি। বরং নতুন প্রজন্ম কেউ বাংলা সাহিত্যের সঙ্গে পরিচয় করানোর সুযোগ দিয়েছে। কাকাবাবুর জনপ্রিয়তা যেভাবে মানুষের মনের মধ্যে অটুট হয়ে রয়েছে তাই দর্শকদের ভালোবাসা সম্মানের রাখার জন্যই পঞ্চম কিস্তি আনতে চলেছেন পরিচালক।

এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, কাকাবাবু শুধুমাত্র একটি চরিত্র নয় একটি অনুভূতি। চতুর্থ ছবির জন্য আমরা যে ভালোবাসা পেয়েছি তাতে আমরা আরো অনেক অনুপ্রাণিত হয়েছি। দর্শকদের মধ্যেই দাঁড়িয়ে এই ভয়ঙ্কর সুন্দর ছবির ঘোষণা করতে পেরে আমরা ভীষণ ভীষণ খুশি।

আরও পড়ুন: ইন্ডাস্ট্রিতে ৩০ বছর পার, মাসি দেবশ্রীর সঙ্গে কালীঘাটে পুজো দিলেন ‘মর্দানি’ রানি

পরিচালক চন্দ্রশীষ রায় জানান, আগের ছবির সাফল্য আমাদের বিশ্বাসকে আরো দৃঢ় করে তুলেছে। কাকাবাবুর জগতে আরও অনেক গল্প বলার সুযোগ রয়েছে আমাদের। নতুন ছবিতে থাকবে আর নতুন আবেগ এবং নতুন এডভেঞ্চার।

২০১৩ সালে সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে প্রথম কাকাবাবু এসেছিল বড় পর্দায়। ২০১৩ সালে মিশর রহস্য, ২০১৭ সালে ইয়েতি অভিযান এবং তারপর তিন বছর পর শুরু হয়েছিল এই সিনেমার যাত্রা। সুনীল গঙ্গোপাধ্যায়ের বিজয়নগরের হীরে গল্প অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমাটি। সিনেমার পরিচালক চন্দ্রাশিস রায়।