পরিণীতার আদলে তৈরি ‘জিদ্দি ইশক’, মুক্তি পাবে কোন ওটিটি প্লাটফর্মে?

২০১৯ সালে পরিণীতা ছবিতে অভিনয় করে নতুনভাবে প্রত্যাবর্তন করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে শুভশ্রীর বিপরীতে অভিনয় করেছিলেন ঋত্বিক চক্রবর্তী। একটি স্কুল পড়ুয়ার একতরফা প্রেমের কাহিনী নিয়ে তৈরি হওয়া এই সিনেমাটি ভীষণ জনপ্রিয় হয়েছিল দর্শকদের মধ্যে।

Published on: Nov 7, 2025, 13:36:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০১৯ সালে ‘পরিণীতা’ ছবিতে অভিনয় করে নতুনভাবে প্রত্যাবর্তন করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে শুভশ্রীর বিপরীতে অভিনয় করেছিলেন ঋত্বিক চক্রবর্তী। একটি স্কুল পড়ুয়ার একতরফা প্রেমের কাহিনী নিয়ে তৈরি হওয়া এই সিনেমাটি ভীষণ জনপ্রিয় হয়েছিল দর্শকদের মধ্যে।

পরিণীতার আদলে তৈরি ‘জিদ্দি ইশক’
পরিণীতার আদলে তৈরি ‘জিদ্দি ইশক’

এবার এই সিনেমার হিন্দি রিমেক নিয়ে এসেছেন পরিচালক। তবে সিনেমা নয়, সিরিজ ভার্সনে এই সিনেমাটি পুনঃনির্মাণ করেছেন রাজ। আগামী ২১ নভেম্বর থেকে জিও হটস্টার ওটিটি প্লাটফর্মে দেখতে পাওয়া যাবে রাজ চক্রবর্তীর সিরিজ ‘জিদ্দি ইশক’।

আরও পড়ুন: 'কৃষভির গায়ে আমাদের রক্ত আছে তাই... ', মেয়েকে নিয়ে কী ভবিষ্যৎবাণী শ্রীময়ীর?

এই সিরিজে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়, অদিতি পোহঙ্কর। অভিনয় করবেন প্রিয়াংশু পাইনুলি, সুমিত ব্যাস, সাজি চৌধুরী, বরখা বিস্ট, বিবৃতি চট্টোপাধ্যায়। সিরিজে তুলিকা বসুর ভূমিকায় অভিনয় করবেন লাবনী সরকার। এই সিরিজে প্রথম অভিনয় করতে দেখা যাবে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রীতিকে।

সিরিজের ঝলক প্রকাশ্যে এনে পরিচালক রাজ লেখেন, ‘একতরফা ভালোবাসার ক্ষমতা এত গভীর, বেঁচে থাকলে আরাম, আর না থাকলে আবেগ। হটস্টার স্পেশাল, জিদ্দি ইশক, ২১ নভেম্বর থেকে স্ট্রিমিং হচ্ছে শুধুমাত্র জিও হটস্টারে।’

সিরিজের গল্প

এই সিরিজের সঙ্গে ‘পরিণীতা’ ছবির অনেকটা মিল থাকলেও কয়েক মিনিটের ঝলক দেখে বুঝতে পারবেন সিনেমাটি হুবহু কপি করা নয়। যদিও এই সিরিজেও একজন স্কুল ছাত্রীকে দেখানো হয়েছে যে টিউশন শিক্ষক শেখরদার প্রেমে পড়েছে।

শেখরদার মৃত্যুটাও অনেকটা ‘পরিণীতা’ ছবির মতোই দেখানো হয়েছে। তবে মেহুল যেভাবে বাবাইদার খুনের বদলা একা নিয়েছিল, এখানে সেই অংশটা কিছুটা পরিবর্তিত করা হয়েছে। সব মিলিয়ে আবার সেই ‘পরিণীতা’ ছবির ভাইবস যে পেতে চলেছেন মানুষ, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: 'এখন জনপ্রতিনিধি বলে সবসময়... ', টানা বিরতির পর পর্দায় ফিরে কী বললেন সায়নী?

প্রসঙ্গত, ‘পরিণীতা’ ছবির মাধ্যমেই নিজেকে সম্পূর্ণভাবে অন্যভাবে মেলে ধরেছিলেন শুভশ্রী। একজন কমার্শিয়াল অভিনেত্রীর তকমা ছুড়ে ফেলে দিয়ে তিনি হয়ে উঠেছিলেন অন্য স্বাদের অভিনেত্রী। এরপর ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এবং ‘গৃহপ্রবেশ’ এই দুটি সিনেমা এবং সিরিজে আবার নিজেকে প্রমাণ করেছিলেন তিনি।

খুব সম্প্রতি মুক্তি পেয়েছে শুভশ্রীর নতুন সিরিজ ‘অনুসন্ধান’। তবে এই জয়যাত্রার মূল উদ্যোক্তা যে রাজ চক্রবর্তীর পরিণীতা, সে কথা কিন্তু বারবার স্বীকার করেন শুভশ্রী। ওই একটি ছবি তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে ছিল, যে ছবির পর দর্শকরা শুভশ্রীকে শুধুই চেনেন অন্যরকম চরিত্রে অভিনয় করার সুবাদে।