...
...
Next Story

Zubeen Garg: জুবিনের মৃত্যু তদন্তে শ্যামকানুর জামিন আবেদনে অসম সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের

Zubeen Garg: জুবিন গর্গের মৃত্যুর তদন্তে এল চাঞ্চল্যকর মোড়। প্রয়াত গায়কের মৃত্যুতে প্রধান অভিযুক্ত শ্যামকানু মহান্তের জামিনের আবেদন নিয়ে অসম সরকারকে নোটিশ জারি করলে সুপ্রিম কোর্ট।

Published on: Jun 24, 2026 02:31 PM IST
Advertisement

Zubeen Garg: জুবিন গর্গের মৃত্যুর তদন্তে এল চাঞ্চল্যকর মোড়। প্রয়াত গায়কের মৃত্যুতে প্রধান অভিযুক্ত শ্যামকানু মহান্তের জামিনের আবেদন নিয়ে অসম সরকারকে নোটিশ জারি করলে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের বিচারপতি নাগরত্ন এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ অভিযুক্তের বিশেষ আবেদন গ্রহণ করেছে এবং রাজ্য সরকারের কাছে জবাব তলব করেছে।

জুবিনের মৃত্যু তদন্তে শ্যামকানুর জামিন আবেদনে অসম সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের
জুবিনের মৃত্যু তদন্তে শ্যামকানুর জামিন আবেদনে অসম সরকারকে নোটিশ সুপ্রিম কোর্টের

আদালতের ওয়েবসাইটে যে তথ্য প্রকাশিত হয়েছে, সেই তথ্য অনুযায়ী আগামী ১০ অগস্ট আগামী শুনানির দিন ধার্য করা হতে পারে। সুপ্রিম কোর্টের আগে গৌহাটি হাইকোর্ট শ্যমকানুর জামিন আবেদন খারিজ করে দিয়েছিল। তদন্তে উঠে এসেছে, জুবিনের মৃত্যুর সঙ্গে একটি ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে। সিঙ্গাপুরে যে ইয়ট পার্টির আয়োজন করা হয়েছিল, সেটা শ্যামকানু মহান্তের পরামর্শই হয়েছিল তাই খুব স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় মহন্তের সক্রিয় ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: স্ত্রীকে স্পর্শ করার অপরাধে শাস্তি মৃত্যু! সম্রাটের নতুন রূপে ভয়ে কাঁটা ঝিনুক

অন্যদিকে সরকারি পক্ষের আইনজীবীর দাবি অনুযায়ী, জুবিনের শারীরিক অবস্থার কথা জানা সত্ত্বেও তাঁকে সারারাত মদ্যপান করানো হয়। ইয়ট ভ্রমনে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি জুবিনের শারীরিক সুস্থতার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া বা নিরাপত্তা ব্যবস্থার দিকেও নজর রাখা হয়নি।

আরও পড়ুন: আর লুকিয়ে রাখা গেল না, স্নেহার প্রতি রাজার ভালোবাসার কথা জেনে যা করল দিদি

প্রসঙ্গত, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে কনসার্টের জন্য গিয়েছিলেন জুবিন। কিন্তু অনুষ্ঠানের ঠিক একদিন আগে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে মৃত্যু হয় তাঁর। প্রথমে এই গোটা ঘটনাটি দুর্ঘটনা বলে মনে হলেও পরবর্তীকালে জানা যায় এটি আদৌ নিছক কোনও দুর্ঘটনা নয়, এর পেছনে রয়েছে বিরাট বড় ষড়যন্ত্র।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe