জুবিনের মৃত্যুবার্ষিকীতে বিশেষ আয়োজন স্ত্রীর, অসমে চলবে ৩ দিনব্যাপী অনুষ্ঠান

২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর, আচমকাই খবর আসে না ফেরার দেশে চলে গিয়েছেন বিখ্যাত সংগীতশিল্পী জুবিন গর্গ। প্রথমে এই খবর অনেকেই বিশ্বাস করতে পারেন না কিন্তু পরে জানা যায় দুর্ভাগ্যবশত এই খবরটি একেবারে সত্যিই। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা যান তিনি।

Published on: Sep 3, 2026, 20:00:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর, আচমকাই খবর আসে না ফেরার দেশে চলে গিয়েছেন বিখ্যাত সংগীতশিল্পী জুবিন গর্গ। প্রথমে এই খবর অনেকেই বিশ্বাস করতে পারেন না কিন্তু পরে জানা যায় দুর্ভাগ্যবশত এই খবরটি একেবারে সত্যিই। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা যান তিনি।

জুবিনের মৃত্যুবার্ষিকীতে বিশেষ আয়োজন স্ত্রীর
জুবিনের মৃত্যুবার্ষিকীতে বিশেষ আয়োজন স্ত্রীর

দেশে-বিদেশে জুবিন গর্গ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেও তিনি অসমের মানুষের কাছে ছিলেন ভগবান। একদিকে যেমন গোটা অসমবাসী প্রিয় মানুষটিকে আগলে রাখতেন তেমন জুবিনও সুখে দুঃখে পাশে থাকতেন অসমবাসীর। তাই জুবিনের মৃত্যুতে লক্ষ লক্ষ মানুষ এসেছিলেন প্রিয় মানুষটিকে একবার শেষ দেখা দেখার জন্য।

আরও পড়ুন: পন্ডিচেরিতে শুটিং শেষে নাচ সৃজিত-যিশুর, ‘কিশোরী’ গানে ইধিকাকে ১০ গোল শঙ্করের

জুবিনের মৃত্যুর পর অসম সরকার থেকে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়। গায়কের মৃত্যুতে তৈরি করা হয় একটি আস্ত সিনেমা। জুবিনের স্ত্রী গরিমাও স্বামীর মৃত্যুতে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নেন। এতকিছুর মধ্যে দেখতে দেখতে প্রায় এক বছর কেটে গেল জুবিনের মৃত্যুর। জুবিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাই একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে অসম সরকার।

শুধু স্মরণসভার মাধ্যমে নয়, জুবিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে গান, প্রার্থনা এবং নানা অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হবে সংগীত শিল্পীকে। জুবিনের মৃত্যুতে যে স্মৃতি সৌধ তৈরি করা হয়েছিল, সেখানেই আগামী ১৭ সেপ্টেম্বর থেকে তিন দিনব্যাপী একটি অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা জুবিনের স্ত্রী গরিমা। অসমের বিভিন্ন প্রান্ত থেকে অনুরাগীরা আসবেন এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।

আরও পড়ুন: নেপালকে ‘মাতৃভূমি’ বলে দাবি সুনীতার, সকলকে আহ্বান জানালেন পাশে থাকার জন্য

তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে তুলে ধরা হবে জুবিনের শিল্প জীবনের বিভিন্ন দিক। গান এবং সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করা হবে তাঁকে। অনুষ্ঠানের শেষ দিন আয়োজন করা হবে ভগবত নামকীর্তন। তিন দিন ধরে চলবে প্রয়াত শিল্পীর স্মৃতিচারণ।