...
...
Next Story

Health benefits of honey: পাঁচ রকমভাবে মধু খান, পাঁচটা উপকার পাবেন

মধুর অনেক গুণ। কিন্তু অনেকেই ভেবে উঠতে পারেন না, মধু কী দিয়ে কীসের সঙ্গে খাবেন। রইল পাঁচ রকমভাবে মধু খাওয়ার রাস্তা।

Published on: Apr 4, 2026, 07:49:10 IST
Advertisement

মধু শরীরের নানা রকমের উপকার করে। বিশেষ করে শীতকালে নিয়মিত মধু খেলে জ্বর-ঠান্ডা লাগার মতো সমস্যা কমে। কিন্তু মধু খাবেন কীভাবে? কীসের কীসের সঙ্গে মধু খেতে পারেন, তেমন পাঁচটা রাস্তা রইল এখানে।

জলে মধু দিয়ে (Honey In Water:):

পাঁচ রকমভাবে মধু খান, পাঁচটা উপকার পাবেন
পাঁচ রকমভাবে মধু খান, পাঁচটা উপকার পাবেন

হাল্কা গরম জলে মধু দিয়ে খেতে পারেন। এটি শরীরের জন্য খুব ভালো। শরীরে জমা দূষিত পদার্থ এতে পরিষ্কার হয়। রোগ প্রতিরোধ শক্তি বাড়ে এর ফলে।

স্যালাডে মধু (Honey In Salad):

একটা পাত্রে কিছুটা অলিভ অয়েল, লেবুর রস, আর কিছুটা মধু মিশিয়ে নিন। এবার পছন্দের স্যালাডের ওপর ছঢ়িয়ে দিন সেই মধু। এটিও রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করবে।

চায়ে মধু দিতে পারেন (Honey In Tea):

সকালের চায়ে চিনি মেশান? তার বদলে চায়ে মধু দিয়ে খান। এতে মিষ্টির চাহিদা যেমন পূরণ হবে, তেমনই শরীরের উপকারও হবে।

ডেজার্ট বানান মধু দিয়ে (Honey In Dessert):

ডেজার্ট বানাতে চিনি তো লাগেই। সেই চিনি পুরোপুরি বাতিল করে দিন। তার বদলে এবার থেকে মধু ব্যবহার করুন। মিষ্টি তো হবেই, শরীরের জন্য এটি লাভেরও।

স্মুদিতেও মধু (Honey In Smoothie):

জলখাবারে অনেকেই স্মুদি খান। তাতেও চিনির বদলে মধু মেশাতে পারেন। এটি শরীরের উপকারই করবে।

মধু শরীরের ক্লান্তি দূরে দ্রুত শক্তি জোগায়। উৎসবের মরশুমে মধু খেলে ক্লান্তি কাটে।

ওজন কমায় (Promote Weight Loss):

মধু খেলে হজমশক্তি বাড়ে। মেটাবলিজমও বাড়ে। ফলে ওজন কমে। সকালে খালি পেটে মধু খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে।

সর্দি-কাশির সমস্যা কমে (Treats Cough And Cold):

যাঁদের ঠান্ডা লাগার ধাত রয়েছে, তাঁরা যদি চিনির বদলে নিয়মিত মধু খান, এই সমস্যা কিছুটা কমতে পারে।

ত্বক উজ্জ্বল হয় (Promote Healthy Skin):

মধুর কিছু উপাদান ত্বককে ভিতর থেকে ময়শ্চারাইজ করে। ফলে ত্বক নমনীয় এবং উজ্জ্বল হয়।

হৃদযন্ত্রের উপকার হয় (Boost Heart Health):

নিয়মিত চিনি খেলে হৃদযন্ত্রের সমস্যা বাড়তে পারে। কিন্তু খাঁটি মধু খেলে ঠিক উল্টো। এতে হৃদযন্ত্রের উপকার হয়। কমে হার্ট অ্যাটাকের আশঙ্কা।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON