...
...
Next Story

Hair Fall Remedies: হু হু করে চুল উঠে যাচ্ছে? প্রাকৃতিক উপায়ে ফিরিয়ে আনুন আগের মতো ঘন চুল

বয়স বাড়লে চুল উঠতে থাকে অনেকেরই। চুল ওঠা বন্ধ করতে, নানা ওষুধ ব্যবহার করেন অনেকে। কিন্তু প্রাকৃতিক এবং ঘরোয়া উপায়েই এই কাজ করা সম্ভব।

Published on: Feb 3, 2026, 11:20:31 IST
By
Prefer HTon Google
Advertisement

দামি হেয়ার মাস্ক বা চুল গজানোর ওষুধ কিনতে হবে না। একদম ঘরোয়া উপায়ে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া চুল ওটা বন্ধ করতে পারেন। জেনে নিন কীভাবে।

হু হু করে চুল উঠে যাচ্ছে? প্রাকৃতিক উপায়ে ফিরিয়ে আনুন আগের মতো ঘন চুল
হু হু করে চুল উঠে যাচ্ছে? প্রাকৃতিক উপায়ে ফিরিয়ে আনুন আগের মতো ঘন চুল

অ্যাপেল সাইডার ভিনিগার: মাথার ত্বকের ph ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে দারুণ কাজে দেয় এই ভিনিগার। তালুর ত্বক পরিষ্কার করে। নতুন চুল গজাতে সাহায্য করে এটি।

পেঁয়াজের রস: অতি প্রাচীন এই পদ্ধতিতে চুল পড়া আটকানো যায়। মাথায় পেঁয়াজের রস লাগিয়ে আধ ঘণ্টা রেখে দিন। তার পরে হাল্কা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। চুল পড়া বন্ধ হবে।

মেথি: এই মশলার বেশ কিছু উপাদান চুলের বৃদ্ধির জন্য ভালো। নারকেল তেলের সঙ্গে মেথি থেঁতো করে মিশিয়ে নিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। সেটি তালুতে লাগিয়ে দিন। আধ ঘণ্টা রেখে দেওয়ার পরে ধুয়ে নিন।

ডিম: ডিমের বেশ কিছু উপাদান চুলের বৃদ্ধির কাজে লাগে। সামান্য অলিভ অয়েলের সঙ্গে দু’টি ডিম মিশিয়ে নিন। মাথায় মাখিয়ে রাখুন। আধ ঘণ্টা রেখে দেওয়ার পরে সাবান দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যালো ভেরা: অ্যালো ভেরার রস তালুতে মাখিয়ে রাখুন সকাল বেলা। ঘণ্টা খানের রেখে হাল্কা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক পরিষ্কার হবে। নতুন চুল গজাবে।

নারকেলের দুধ: মাথায় এই দুধ মাখিয়ে রাখুন ৪-৫ ঘণ্টা। এর সঙ্গে সামান্য পাতিলেবুর রসও মিশিয়ে নিতে পারেন। তাতেও উপকার পাবেন।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON