চুল পেকে গেলে অনেকেরই মন খারাপ হয়ে যায়। অনেকে আবার চুলের স্বাভাবিক রংই পছন্দ করেন না। কারও কারও কখনও ইচ্ছা হয় নিজের চেহারা বদলাতে। তাই চুলে রং করে ফেলেন। কিন্তু জানেন কি এই রঙের অনেকগুলিতেই এমন কিছু রাসায়নিক ব্যবহার করা হয়, যা শরীরে নানা রকম বিপদ ডেকে আনতে পারে। এমনকী চুলেরও বিরাট ক্ষতি করতে পারে।

{{^htLoading}} {{/htLoading}}
ত্বক বিশেষজ্ঞরা জানিয়েছেন, চুলে রং করলে কী কী বিপদ হতে পারে? দেখে নেওয়া যাক সেই তালিকা:
- অ্যামোনিয়া: অধিকাংশ রঙে এই রাসায়নিকটি ব্যবহার করা হয়। এটি চুলের জন্য তো ভালো নয়ই, শরীরের জন্যও খারাপ। চুলের স্বাভাবিক যে গঠন, তা নষ্ট করে দিতে পারে এটি। চুল শুকিয়ে যেতে পারে। এবং চুল উঠেও যেতে নিয়মিত রং করলে। তার কারণ এই অ্যামোনিয়া।
- অ্যামোনিয়া বিহীন রংও সব সময়ে ভালো নয়: অনেক রঙে অ্যামোনিয়া নেই বলে প্রচার করা হয়। কিন্তু তার বদলে ব্যবহার করা হয় Monoethanolamine (MEA)। সেটিও একই রকম খারাপ। এবং অ্যামোনিয়া যা যা ক্ষতি করে, এটিও তাই। এমনই বলছেন নিরুপমা।
- পারোক্সাইড: এটিও চুলের রঙে থাকা আরও একটি ক্ষতিকারক উপাদান। রং পাকা করার জন্য এটি ব্যবহার করা হয়। তার মানে কি পারোক্সাইডের মাত্রা কমিয়ে দিলেই কি চুলের ক্ষতি আটকানো যাবে? তাও নয়। কারণ তাতে রং ধরবে না। ফলে বারবার চুলে রং করতে হবে।
- নেশাও হতে পারে: অনেকেরই চুলে রং করার নেশা হয়ে যায়। ফলে তাঁরা এই অভ্যাস ত্যাগ করতে পারেন না। তাতে চুলে রং করার প্রবণতা আরও বাড়ে। সেটি সব ধরনের বিপদ আরও বাড়িয়ে দিতে থাকে।
{{^htLoading}} {{/htLoading}}
{{^usCountry}}{{/usCountry}}
Advertisement
{{/htLoading}}{{#usCountry}} {{/usCountry}}