Bengal Investment Latest Update: ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড (IHCL) এবং অম্বুজা নেওটিয়া (Ambuja Neotia) যৌথভাবে রাজ্যে ‘অল্টএয়ার হাউস - আইএইচসিএল সিলেকশনস’ (AltAir House – IHCL SeleQtions)-এর সূচনা করল। একইসঙ্গে যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গ জুড়ে হসপিটালিটি ক্ষেত্রে বিপুল ২,৭০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করেছে অম্বুজা নেওটিয়া গ্রুপ।
কলকাতা ও শিলিগুড়িতে চালু হলো ‘অল্টএয়ার হাউস’

কলকাতার সল্টলেক সেক্টর ফাইভের 'অল্টএয়ার'-কে নতুন রূপ দিয়ে ‘অল্টএয়ার হাউস - আইএইচসিএল সিলেকশনস’ ব্র্যান্ডের অধীনে আনা হয়েছে। যৌথ উদ্যোগের অংশ হিসেবে প্রথম দফায় কলকাতা এবং শিলিগুড়িতে দুটি প্রপার্টির আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।
১) কলকাতার প্রপার্টি: নিউ টাউনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইকোস্পেস বিজনেস পার্কে চালু হয়েছে অল্টএয়ার হাউস। এতে রয়েছে ৪২টি প্রিমিয়াম ঘর ও স্যুইট। প্রপার্টিটির ইন্টেরিয়র ও স্থাপত্যশৈলীতে বাংলার সমৃদ্ধ শিল্প ও সংস্কৃতির ছোঁয়া স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ব্যবসার পাশাপাশি সামাজিক উৎসব বা বিশেষ মুহূর্ত উদযাপনের জন্য এতে রয়েছে সিগনেচার ডাইনিং, আর্ট-ইনফিউজড লাউঞ্জ এবং ওপেন স্পেস।
২) শিলিগুড়ি প্রপার্টি: উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ির উত্তরায়ণ টাউনশিপে গড়ে উঠেছে দ্বিতীয় প্রপার্টি। এতে রয়েছে ৬০টি সুসজ্জিত ঘর ও স্যুইট। এই হোটেলের নকশায় ফুটিয়ে তোলা হয়েছে উত্তরবঙ্গের বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিচয়। ইনডোর ও আউটডোর মিলিয়ে এখানে প্রায় ১,২০০ জন অতিথির অনুষ্ঠানের আয়োজন করার ব্যবস্থা রয়েছে।
বিষয়টি নিয়ে IHCL-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পুনীত ছটওয়াল এই যৌথ উদ্যোগের প্রসন্নতা প্রকাশ করে বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি কাঠামোর মাধ্যমে এই দুটি হোটেল চালুর মধ্য দিয়ে আমরা পূর্ব ভারতে আমাদের উপস্থিতিকে আরও বিস্তৃত করছি।’
পশ্চিমবঙ্গে ২৭০০ কোটি টাকার বিশাল বিনিয়োগ রূপরেখা
{{/usCountry}}বিষয়টি নিয়ে IHCL-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পুনীত ছটওয়াল এই যৌথ উদ্যোগের প্রসন্নতা প্রকাশ করে বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি কাঠামোর মাধ্যমে এই দুটি হোটেল চালুর মধ্য দিয়ে আমরা পূর্ব ভারতে আমাদের উপস্থিতিকে আরও বিস্তৃত করছি।’
পশ্চিমবঙ্গে ২৭০০ কোটি টাকার বিশাল বিনিয়োগ রূপরেখা
{{/usCountry}}পর্যটন শিল্পে অপার সম্ভাবনার কথা মাথায় রেখে অম্বুজা নেওটিয়া গ্রুপ বাংলায় ২,৭০০ কোটি টাকার বিনিয়োগের মেগা পরিকল্পনা সামনে এনেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, IHCL-এর একাধিক ব্র্যান্ডের অধীনে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অর্থ বিনিয়োগ করা হবে।
১) নতুন প্রপার্টি নির্মাণ ও চালুকরণ: সদ্য উন্মোচিত কলকাতা ও শিলিগুড়ির হোটেল দুটি।
২) নতুন গন্তব্যে সম্প্রসারণ: রায়চক, দিঘা, লাটাগুড়ি, কালিম্পং এবং দার্জিলিংয়ে বিশ্বমানের রিসর্ট ও হোটেল গড়ে তোলা।
৩) তাজ চিয়া কুটির-এর সম্প্রসারণ: দার্জিলিংয়ের বিখ্যাত 'তাজ চিয়া কুটির রিসর্ট অ্যান্ড স্পা'-এর অবকাঠামোগত প্রসারে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর অধীনে আরও ২৮টি নতুন প্রিমিয়াম রুম এবং ১৫,০০০ বর্গফুটের বিশাল ব্যাঙ্কোয়েট হল নির্মাণ করা হচ্ছে।
বিনিয়োগ প্রসঙ্গে অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া বলেন, ‘প্রাণবন্ত শহর, গঙ্গা নদী বা হুগলি নদীর পাড়, ডুয়ার্সের বন, সবুজ চা-বাগান এবং হিমালয়ের অপরূপ সৌন্দর্য— সবমিলিয়ে বাংলায় পর্যটনের অসীম সম্ভাবনা রয়েছে। সেই বিশ্বাসের ওপর ভিত্তি করেই আমাদের এই ২,৭০০ কোটি টাকার বিনিয়োগ। আমরা এমন সব গন্তব্য ও প্রপার্টি তৈরি করতে চাই, যেখানে বিশ্বের নানা প্রান্তের মানুষ বার বারবার ফিরে আসতে চাইবেন।’