ভোজন প্রিয় মানুষদের কাছে বিরিয়ানি একটি লোভনীয় এবং সুস্বাদু খাবার। যে কোনও অনুষ্ঠানে ছোট থেকে বড় সবার পছন্দের কথা মাথায় রেখেই তৈরি করা হয় বিরিয়ানি। এই এক পদের রান্নায় পেট ভরে যায় বলে অনেকেই খুব সহজ বিকল্প হিসেবে বিরিয়ানিকেই বেছে নেন।

আপনারা যদি বাড়িতে অনুষ্ঠান থাকে তাহলে আপনিও বাড়িতে চটপট বানিয়ে নিতে পারেন কাচ্চি বিরিয়ানি। এই রেসিপিটি অনেকটা বাংলাদেশী স্টাইল তাই একটু অন্যরকম ভাবেই তৈরি করতে হবে এই বিরিয়ানি।
আরও পড়ুন: ৭ বছর পর আবার একসঙ্গে অঞ্জন-মমতা, প্রকাশ্যে নতুন ছবির পোস্টার
কাচ্চি বিরিয়ানি তৈরি করার উপকরণ:
বিরিয়ানি তৈরি করার জন্য আপনার লাগবে ৪০০ গ্রাম বড় চিকেন, প্রয়োজনে পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, ২৫০ গ্রাম বাসমতি চাল, এক টেবিল চামচ ধনে গুঁড়ো, এক টেবিল চামচ জিরা গুঁড়ো, এক চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ শাহী গরম মসলা, এক চা চামচ কেওড়া জল, স্বাদমতো লঙ্কা এবং নুন।
কাচ্চি বিরিয়ানি তৈরি করার পদ্ধতি:
প্রথমে একটি পাত্রে ভালো করে জল ফুটিয়ে নিন। একটি কাপড় বেঁধে দিয়ে দিন এলাচ এবং সা জিরা। এরপর জলের মধ্যে চাল দিয়ে দিন এবং ৭০ শতাংশ সেদ্ধ করে নিন সেই চাল।
আরও পড়ুন: 'হৃতিকের গলায় ঝুলে পড়ব...', শ্রীময়ীকে ছেড়ে এবার পরপুরুষে মন মজল কাঞ্চনের?
{{/usCountry}}আরও পড়ুন: 'হৃতিকের গলায় ঝুলে পড়ব...', শ্রীময়ীকে ছেড়ে এবার পরপুরুষে মন মজল কাঞ্চনের?
{{/usCountry}}এবার অন্য একটি পাত্রে চিকেন ভালো করে ধুয়ে তার মধ্যে সমস্ত গুঁড়ো মসলা, পুদিনা পাতা, নুন এবং অল্প ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিন। ম্যারিনেট করার জন্য রেখে দিন ৪ থেকে ৫ ঘন্টা। যদি সারারাত রেখে দিতে পারেন তাহলে আরও ভালো হয়।
এবার ম্যারিনেট করে রাখা চিকেনের ওপর দিয়ে দিন ৭০ শতাংশ সেদ্ধ হয়ে যাওয়া চাল, আলু। এবার চালের ওপর থেকে ছড়িয়ে দিন ভিজিয়ে রাখা কেশর দুধ, কেওড়া জল এবং ভাজা পেঁয়াজ। ছড়িয়ে দিন পুদিনা পাতা এবং সব শেষে ঘি। ঘি একটু বেশি করে দেবেন।
এবার পাত্রটি ঢেকে কোনও ভারী জিনিস চাপা দিয়ে দিন। এবার পাত্রটি একটি চাটুর ওপর বসিয়ে অল্প আঁচে রেখে দিন ৪০ মিনিট। অল্প আঁচেই ধীরে ধীরে রান্না হয়ে যাবে আপনার সাধের কাচ্চি বিরিয়ানি।
এর সঙ্গে আপনি চাইলে চিকেন কষা পরিবেশন করতে পারেন। বাড়িতে কোনও ছোটখাট অনুষ্ঠান হলে এই সহজ রেসিপিটি আপনাকে মানুষের মন জয় করতে সাহায্য করবে।