Laughing Health Benefits: পুরুষরা বেশি হাসেন, নাকি মহিলারা? এর উত্তরটাও কিন্তু বেশ চমকপ্রদ। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, মহিলাদের তুলনায় পুরুষরাই বেশি হাসেন। ৩৩% পুরুষদের দাবি, তাঁরাই বেশি হাসেন। অন্যদিকে ২৯% মহিলার দাবি, তাঁরাই বেশি হাসেন। তাই আপনি যদি পুরুষ হয়ে কোনও মহিলাকে হাসাতে পারেন -কনগ্রাচুলেশনস।

হাসির উপকারিতা:
১. হাসলে অক্সিটোসিন নিঃসৃত হয়। এটি হ্যাপি হরমোন নামে পরিচিত। এই হরমোনের ফলে মন ভাল হয়ে যায়। আর মন ভাল থাকলে যে শরীর ভাল থাকে, তা সবাই জানেন।
২. মন খারাপ, ডিপ্রেশন, অ্যাংজাইটির ক্ষেত্রেও হাসি দুর্দান্ত ওষুধের কাজ করে।
৩. হাসির ফলে স্ট্রেস কমে। এর ফলে প্রত্যক্ষভাবে হার্টের সমস্যা, ডায়াবেটিস, রক্তচাপের মতো রোগকে ঠেকিয়ে রাখা যায়।
কিন্তু হাসব কীভাবে?
শুনতে অবাক লাগলেও, এখনকার দিনে এটাই একটা বড় সমস্যা। কাজের ব্যস্ততা, রিলেসনশিপের সমস্যা, পারিপার্শ্বিক পরিস্থিতি, শারীরিক অসুস্থতা ইত্যাদির কারণে হাসতেই ভুলে যান অনেকে।
কিন্তু হাসি যে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনার পছন্দের কোনও মাধ্যমেই না হয় রোজ একটু হাসুন। কোনও পছন্দের সিনেমা, ওয়েব সিরিজ, শো দেখতে পারেন। স্ট্যান্ড আপ কমেডি, কার্টুন ইত্যাদিও দেখতে পারেন। কেউ কেউ লাফিং ক্লাবেও যান। সেটাও ট্রাই করতে পারেন।