...
...
Next Story

গ্যালারির দেওয়াল ভেঙে প্রকৃতির কোলে শিল্প উৎসব, শান্তিনিকেতনে জীবনানন্দ দাশ যোগ

গ্যালারির চার দেওয়াল ভেঙে প্রকৃতির কোলে শিল্পের উৎসব। ‘বেঙ্গল বিয়েনালে ২০২৬-২৭’-এর দ্বিতীয় সংস্করণের শুরু হল। ২৫ নভেম্বর থেকে এই শিল্প উৎসবের সূচনা হয়েছে। যা চলবে আগামী ২ জানুয়ারি।

Published on: Nov 27, 2026, 00:18:27 IST
Advertisement

গ্যালারির চার দেওয়াল ভেঙে প্রকৃতির কোলে শিল্পের উৎসব। ‘বেঙ্গল বিয়েনালে ২০২৬-২৭’-এর দ্বিতীয় সংস্করণের শুরু হল। ২৫ নভেম্বর থেকে এই শিল্প উৎসবের সূচনা হয়েছে। যা চলবে আগামী ২ জানুয়ারি। এবার শিল্পকে প্রথাগত গ্যালারির চার দেওয়ালের গণ্ডিতে আটকে না রেখে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী স্থাপত্য, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং প্রকৃতির উন্মুক্ত প্রাঙ্গণের সঙ্গে সরাসরি যুক্ত করা হয়েছে।

শান্তিনিকেতনে ‘বেঙ্গল বিয়েনালে ২০২৬-২৭’-এর দ্বিতীয় সংস্করণের শুরু হল।
শান্তিনিকেতনে ‘বেঙ্গল বিয়েনালে ২০২৬-২৭’-এর দ্বিতীয় সংস্করণের শুরু হল।

গেমপ্ল্যান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এবারের বিয়েনালের মূল ভাবনা বা থিম রাখা হয়েছে ‘বনলতা’। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা ‘বনলতা সেন’ থেকে অনুপ্রাণিত এই ভাবনা শিল্পীদের কাছে প্রকৃতি, হারানো স্মৃতি, বিস্মৃত ইতিহাস এবং মানুষের পারস্পরিক সহাবস্থানের প্রশ্নগুলিকে নতুন আঙ্গিকে তুলে ধরার এক বিশাল ক্যানভাস তৈরি করে দিয়েছে। পাশাপাশি মানুষের অস্তিত্ব ও প্রকৃতির সঙ্গে তার নিবিড় সম্পর্কও এই শিল্পচর্চার অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে।

কলাভবনের নন্দন আর্ট মিউজিয়াম অ্যান্ড গ্যালারি, টোকারুন, শান্তিনিকেতন সোসাইটি অব ভিজ্যুয়াল আর্ট অ্যান্ড ডিজাইন (এসএসভিএডি), আর্থশিলা, স্কাল্পচার পার্ক, সোমনাথ হোড় স্টুডিও এবং কৃত্তিকা আর্টস স্পেস-সহ একাধিক ঐতিহ্যবাহী ও বিকল্প শিল্পকেন্দ্রে এই প্রদর্শনী চলছে। আয়োজকদের দাবি, শান্তিনিকেতনের নিজস্ব স্থাপত্য, ইতিহাস ও পরিবেশকে নতুনভাবে অনুভব করতে পারছেন দর্শকরা।

এই শিল্প উৎসবে দেশ-বিদেশের বহু খ্যাতনামা ও উদীয়মান শিল্পীর প্রায় শতাধিক শিল্পকর্ম আছে। যোগেন চৌধুরী, শিল্পা গুপ্ত, পরেশ মাইতি এবং অমল কে পাটিলের মতো কিংবদন্তি শিল্পীদের কাজ এই প্রদর্শনীকে সমৃদ্ধ করেছে। উৎসবের সূচনালগ্নে উপস্থিত ছিলেন জয়শ্রী বর্মন, পরেশ মাইতি, পঙ্কজ পানওয়ার, কে এস রাধাকৃষ্ণ, তেজল শাহ, ঋতিকা বিশ্বাস এবং উইলিয়াম ডে রুইজের মতো বিশিষ্ট শিল্পীরা।

 
SHARE THIS ARTICLE ON