Bhoot Chaturdashi 2025: ভূত চতুর্দশীর শুভেচ্ছা জানান আত্মীয়দের! মেসেজে লিখতে পারেন এই শুভেচ্ছাবার্তা

Bhoot Chaturdashi 2025 Best Wishes: ভূত চতুর্দশীর শুভেচ্ছা জানান আপনার আত্মীয় পরিজনদের। মেসেজে লিখে পাঠাতে পারেন এই সেরা ১০ বার্তা।

Published on: Oct 17, 2025 7:30 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভূত চতুর্দশীর সঙ্গে ভূত কথাটি জড়িত থাকায় অনেকে এই দিনটিকে অশুভ বলে মনে করেন। মনে করা হয়, অশুভ প্রেতাত্মারা এই দিন পৃথিবীতে নেমে আসে। তাদের থেকে সংসার ও পরিবারকে সুরক্ষিত রাখার জন্য প্রদীপ জ্বালানোর রীতি এই দিন। কিন্তু এই দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধাও জ্ঞাপন করা হয়। ১৪ প্রদীপ যেমন তাদের মর্ত্যের পথ দেখায়, তেমনই এই আলো অশুভ শক্তিকে দূর করার জন্যও। তাই ভূত চতুর্দশীর দিন অর্থাৎ আগামী ১৯ অক্টোবর মঙ্গলকামনা করে শুভেচ্ছা জানান প্রিয়জন ও পরিজনদের। মেসেজ লিখে শুভেচ্ছাবার্তা পাঠানোর সময় লিখতে পারেন এগুলি।

ভূত চতুর্দশীর শুভেচ্ছা জানান আত্মীয়দের!
ভূত চতুর্দশীর শুভেচ্ছা জানান আত্মীয়দের!

আরও পড়ুন - Bhoot Chaturdashi 2025 Date: ভূত চতুর্দশী ২০২৫ কবে, কখন থেকে শুরু? জানুন ১৪ প্রদীপ জ্বালানোর শুভক্ষণ

আরও পড়ুন - Bhoot Chaturdashi 2025: পূর্বপুরুষদের শ্রদ্ধাজ্ঞাপনে পালিত হয় ভূত চতুর্দশী, দিনটির শুভেচ্ছা জানান সকলকে

ভূত চতুর্দশী উপলক্ষ্যে সেরা ১০টি শুভেচ্ছা বার্তা

১. ১৪ প্রদীপের আলোয় দূর হোক সকল অশুভ শক্তি, আপনার জীবন ভরে উঠুক শান্তি আর মঙ্গলময় হাসিতে। শুভ ভূত চতুর্দশী!

২. ১৪ শাকের পুষ্টিতে শরীর থাকুক সুস্থ, আর ১৪ প্রদীপের শিখায় সকল ভয় হোক বিলীন। শুভ ভূত চতুর্দশী।

৩. অন্ধকার কেটে যাক, আলো আসুক জীবনে। ১৪ পুরুষের আশীর্বাদ আর মায়ের করুণায় জীবন হোক শুভ ও নিরাপদ।

৪. ভূত চতুর্দশীর শুভ লগ্নে আপনার এবং আপনার পরিবারের সকল অকল্যাণ নাশ হোক। সুখ-শান্তি বজায় থাকুক।

৫. এই পবিত্র দিনে ১৪টি প্রদীপের আলোয় আপনার পূর্বপুরুষেরা পথ খুঁজে নিন এবং আপনার গৃহে আশীর্বাদ বর্ষণ করুন।

৬. মনের অন্ধকারের ভূত তাড়িয়ে আজ মনে জ্বলে উঠুক আলো। জীবনের প্রতিটি কোণ হোক আলোকিত। শুভ নরক চতুর্দশী!

৭. সঠিক দিশা দেখাক ১৪ প্রদীপ, ১৪ পুরুষের আশীর্বাদে আপনার জীবন হোক সমৃদ্ধ আর সুরক্ষিত।

৮. শাকের তেতোতে রোগমুক্তি হোক, আর প্রদীপের আলোয় জীবনের পথ হোক উজ্জ্বল। ভালো কাটুক ভূত চতুর্দশীর সন্ধ্যা।

৯. ১৪ প্রদীপের উজ্জ্বল আভায় আপনার গৃহে নেমে আসুক অনাবিল শান্তি আর সমৃদ্ধি।

১০. ভূত চতুর্দশী ও কালীপুজোর প্রীতি ও শুভেচ্ছা। অশুভ শক্তিকে দূরে সরিয়ে, মনের সব অন্ধকার দূর করে এগিয়ে চলুন আলোর পথে।

News/Lifestyle/Bhoot Chaturdashi 2025: ভূত চতুর্দশীর শুভেচ্ছা জানান আত্মীয়দের! মেসেজে লিখতে পারেন এই শুভেচ্ছাবার্তা