Bhoot Chaturdashi 2025 Wishes: পূর্বপুরুষদের শ্রদ্ধাজ্ঞাপনে ভূত চতুর্দশী পালন করার রীতি কার্তিক মাসে। এই দিনটির শুভেচ্ছা জানান আপনার পরিচিত ও প্রিয়জনদের।
কার্তিক মাসের কিছু দিন বাঙালির জীবনে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম হল ভূতচতুর্দশী। এই দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে ১৪ প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। রীতি রয়েছে ১৪ শাক খাওয়ারও। এই দিন আত্মীয়বর্গের কল্যাণ কামনা করে তাদের শুভ কামনা জানানোর রীতিও বহু প্রাচীন কাল থেকে প্রচলিত। তাই ভূত চতুর্দশীর দিন শুভেচ্ছা জানান আপনার পরিচিত ও প্রিয়জনদের। কী লিখবেন শুভেচ্ছার মেসেজে? বেছে নিতে পারেন এখান থেকেই।