...
...
Next Story

How to Lose Weight Fast: খুব বেশি খাটতে হবে না, এই ৫টি স্যুপ খেয়ে শীতের মধ্যে সহজেই ওজন কমাতে পারেন

ওজন কমানো মানে, খাওয়াদাওয়াবন্ধ করে দেওয়া নয়। ওজন কমানোর সময়ে এমন খাবার বেশি করে খাওয়া উচিত, যেগুলি শরীরকে যথেষ্ট পুষ্টি দেবে, কিন্তু অতিরিক্ত ক্যালোরির সমস্যা হবে না।

Published on: Jan 22, 2026, 19:54:12 IST
By
Prefer HTon Google
Advertisement

শীতে ওজন বাড়ে অনেকের। তার মধ্যে বাড়ি থেকে না বেরোনোর কারণে এই সমস্যা আরও বেড়েছে।

খুব বেশি খাটতে হবে না, এই ৫টি স্যুপ খেয়ে শীতের মধ্যে সহজেই ওজন কমাতে পারেন
খুব বেশি খাটতে হবে না, এই ৫টি স্যুপ খেয়ে শীতের মধ্যে সহজেই ওজন কমাতে পারেন

এই সময়ে খাওয়াদাওয়ার বিষয়ে সচেতন হওয়াটা খুব দরকারি। কী খাবেন, সেটাই ঠিক করে দেবে, আপনার শরীরে কতটা ক্যালোরি যাবে, কতটা ওজন বাড়বে আপনার। এই সময়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে স্যুপ।

শীতে নানা ধরনের মরশুমের সব্জি পাওয়া যায়। তাছাড়া এই সময়ে গরম গরম স্যুপ খেতে আরামও লাগে। কোন কোন ধরনের স্যুপ খেয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে পারেন? রইল এমনই কয়েকটি স্যুপের রেসিপি।

বাঁধাকপির স্যুপ (Cabbage Soup):

এই স্যুপ রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে। তাছাড়া বাঁধাকপির আরও বহু পুষ্টিগুণে ভরপুর। শীতের দুপুরে এই স্যুপ খেলে বাড়তি ওজনের অনেকটাই কমে যেতে পারে। এটিকে সুস্বাদু করার জন্য এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন আরও কিছু সব্জি।

কড়াইশুঁটির স্যুপ (Green Pea Soup):

শীতকালে কড়াইশুঁটি ছাড়া চলে না। কিন্তু কড়াইশুঁটি মানেই কি তার কচুরি আর আলুর সঙ্গে বানানো তরকারি? তা মোটেই নয়। বরং এটিকে স্যুপ হিসাবে খান। এতে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভর্তি। রোগ প্রতিরোধ শক্তি বাড়ান থেকে ওজন কমাতে দারুণ সাহায্য করে এটি।

টমেটো-গাজরের স্যুপ (Tomato Carrot Soup):

টমেটো আর গাজর— দুটোই খুব কম ক্যালোরি যুক্ত সব্জি। এই দুটোর আলাদা আলাদা প্রচুর গুণ। টমেটোয় প্রচুর আয়রন, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। আর গাজরে প্রচুর ভিটামিন। এই দুটো খেলে ওজন কমবে। শরীর ভালো থাকবে তো বটেই। তাছাড়া এই স্যুপ একবার খেলে দীর্ঘ ক্ষণ পেট ভর্তি থাকবে। ফলে অন্য খাবার খাওয়ার ইচ্ছা কমবে।

ছোলার স্যুপ (Chickpea Soup):

খুব জনপ্রিয় না হলেও, শীতকালের জন্য মোক্ষম এটি। শরীর গরম করে। অতিরিক্ত ক্যালোরি ঝরিয়ে দেয়। তার সঙ্গে এর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে দূষিত পদার্থ মুক্ত করে। ডায়াবিটিসের সমস্যায় যাঁরা ভুগছেন, অন্তঃসত্ত্বা মহিলারা নির্দ্বিধায় খেতে পারেন এটি।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON