...
...
Next Story

Patient Common mistakes: ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এই ভুল অনেকেই করেন, আপনিও সেই দলে নন তো !

Patient Common mistakes: ডাক্তারখানা থেকে বেরিয়ে কয়েকটি ভুল প্রায়ই করে ফেলেন অনেকে। সেই ভুলগুলি আপনিও করেন না তো। জেনে নিন কোন কোন ভুল এড়িয়ে চলা উচিত।

Published on: Feb 03, 2026 10:16 AM IST
By
Prefer HTon Google
Advertisement

খুব গুরুতর সমস্যা না হলে আমরা সহজে চিকিৎসকের কাছে যেতে চাই না। চিকিৎসকের কাছে যাওয়া মানেই হাজার একটা পরীক্ষা আর ওষুধের খপ্পরে পড়া। এই ভয়েই অনেকে এড়িয়ে চলেন ডাক্তারখানা।

ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এই ভুল অনেকেই করেন, আপনিও সেই দলে নন তো!
ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এই ভুল অনেকেই করেন, আপনিও সেই দলে নন তো!

তবে গুরুতর সমস্যা হলে না গিয়েও উপায় নেই‌। চিকিৎসকের পরামর্শ তখন না হলেই নয়। কিন্তু ডাক্তার দেখানোর পরেও বেশ কিছু ভুল করে বসেন অনেকে। সমস্যা বাড়ে এতেই।

প্রথম ভুলটাই করেন ওষুধ কেনার সময়। ওষুধ কিনতে গেলে অনেকেই পুরো ডোজের ওষুধ নেন না। চিকিৎসক ৩০ দিন ওষুধ খেতে হবে বললে অনেকেই ১৫ দিনের ওষুধ কিনে বাড়ি ফেরেন।

নিজের মতো করে পরীক্ষানিরীক্ষা করার প্রবণতাও রয়েছে অনেকের। চিকিৎসক যা পরামর্শ দিয়েছেন, তার বদলে নিজের মতো ওষুধ খাওয়া চলতে থাকে। এতেই বাড়ে বিপত্তি।

অনেকের আবার ওষুধ ঠিকমতো না খাওয়ার প্রবণতা রয়েছে‌। সময়ের ওষুধ সময়ে খান না অনেকেই। এতে শারীরিক সমস্যা আরও বেড়ে যায়।

পুরো ডোজ শেষ না করাই একধরনের খারাপ অভ্যাস। অনেকে একটু শরীর ভালো লাগলেই ওষুধ খাওয়া বন্ধ করে দেন। ডোজ সম্পূর্ণ শেষ না হলে রোগও পুরো সারে না।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON