...
...
Next Story

ডাল সেদ্ধ করার সময় কুকার থেকে বেরিয়ে পড়ে? আবার ডালও গলছে না? জানুন কী করবেন

ডাল হয়তো ভালো করে গলে না বা পুড়ে যায়, আবার রান্নাঘর তো নোংরা হলই। বহুবার চেষ্টা করেও রান্নাঘর নোংরা করে ডাল রাঁধতে না-পারলে এখানে দেওয়া কয়েকটি টিপস কাজে লাগিয়ে দেখতে পারেন।

Published on: Apr 07, 2026 02:06 PM IST
Advertisement

কুকারে ডাল চাপিয়ে অন্য কাজ করছেন, ততক্ষণে কুকারের সিটির সঙ্গে সঙ্গে ডাল বেরিয়ে কিচেন টাইল্স, ওভেনে ছড়িয়ে একাকার কাণ্ড! কুকারের দশার কথা তো ছেড়েই দিলাম। এমন হলে ডাল হয়তো ভালো করে গলে না বা পুড়ে যায়, আবার রান্নাঘর তো নোংরা হলই। বহুবার চেষ্টা করেও রান্নাঘর নোংরা করে ডাল রাঁধতে না-পারলে এখানে দেওয়া কয়েকটি টিপস কাজে লাগিয়ে দেখতে পারেন।

কুকার থেকে কখন ডাল বেরিয়ে আসে?

ডাল সেদ্ধ করার সময় কুকার থেকে বেরিয়ে পড়ে? আবার ডালও গলছে না? জানুন কী করবেন
ডাল সেদ্ধ করার সময় কুকার থেকে বেরিয়ে পড়ে? আবার ডালও গলছে না? জানুন কী করবেন

১. কুকারে তার নির্ধারিত ক্ষমতার চেয়ে বেশি ডাল ভরে দিলে এমন হয়।

২. আবার কুকারে বেশি পরিমাণে জল ভরে দিলেও ডাল সেই জলের সঙ্গে মিশে সিটির সঙ্গে বাইরে বেরিয়ে আসে।

৩. তীব্র আঁচে ডাল রান্না করাও ডাল বেরিয়ে পড়ার অন্যতম কারণ।

কুকারে ডাল কী ভাবে পুড়ে যায়?

১. কুকারে ডাল সেদ্ধ করার আগে ১৫ মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রেখে দিন। সেই জল ফেলে দিয়ে কুকারে ডাল দিন এবং প্রয়োজন মতো জল দিয়ে ভালো ভাবে নাড়িয়ে নিন। কুকারের নীচে ডাল জমে গেলে তা পুড়ে যায়।

২. সব সময় অল্প আঁচে ডাল সেদ্ধ করা উচিত। তা না-হলে ডাল পুড়ে যেতে পারে।

৩. কুকারে ভালো ভাবে প্রেশার না-হওয়াও ডাল পুড়ে যেতে পারে।

কখন ডাল গলে না?

১. কুকারের রাবার ঢিলে হলে, ঠিক করে সিটি না-লাগালে কুকারে প্রেশার সৃষ্টি হতে পারে না, এর ফলে অনেক ক্ষণ গ্যাসে চাপিয়ে রাখলেও ডাল সেদ্ধ হয় না।

৩. ডাল সেদ্ধ করার সময় তাতে নুন, হলুদের পাশাপাশি আধ ছোট চামচ তেল বা ঘি মেশান। এর ফলে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং কুকারের তলায় লেগে গিয়ে পুড়ে যাবে না।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON