Dhanteras 2025 Wishes: ধনতেরাসে সকলের জীবনে আসুক সুখসমৃদ্ধি! প্রিয়জনদের জন্য রইল সেরা ১০ শুভেচ্ছাবার্তা

Dhanteras 2025 Best Wishes: ধনতেরাসে নিজেদের পাশাপাশি সকলের জন্যই আমরা প্রার্থনা করে থাকি। এই দিন প্রিয়জনদের মেসেজ লিখেও পাঠান অনেকে। তার জন্যই রইল সেরা ১০ শুভেচ্ছাবার্তা।

Published on: Oct 17, 2025, 08:30:14 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ধনতেরাসের দিন সকলেই সুখ ও সমৃদ্ধির প্রার্থনা করে থাকেন মা লক্ষ্মী ও ধনদেবতা কুবেরের কাছে। পাশাপাশি সুস্বাস্থ্যের প্রার্থনাও করা হয় দেবচিকিৎসক ধন্বন্তরীর কাছে। তবে এর পাশাপাশি প্রিয়জন ও পরিজনদের কথা ভেবে তাদের জন্যও থাকে প্রার্থনা। এই দিন তাদেরকে অনেকেই ফোনে টেক্সট লিখে বা হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে পাঠিয়ে থাকেন শুভেচ্ছাবার্তা। তেমনই শুভেচ্ছাবার্তা পাঠাতে পারেন এবারেও। কী লিখবেন? এখানে রইল সেরা ১০টি শুভেচ্ছাবার্তার খোঁজ।

ধনতেরাসে সকলের জীবনে আসুক সুখসমৃদ্ধি!
ধনতেরাসে সকলের জীবনে আসুক সুখসমৃদ্ধি!

আরও পড়ুন - ধনত্রয়োদশী তিথি কবে কখন শুরু, পুজো ও কেনাকাটার শুভক্ষণ কখন? জানুন পঞ্জিকামত

আরও পড়ুন - শনিবারই ধনতেরাস, সাড়েসাতি বা ধাইয়ার প্রভাব কাটাতে করুন এই প্রতিকার

ধনতেরাস ২০২৫-এর সেরা ১০ শুভেচ্ছাবার্তা

১. এই ধনতেরাসে আপনার জীবনে আসুক সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য। মা লক্ষ্মী ও কুবেরের কৃপায় আপনার ভান্ডার ভরে উঠুক সম্পদে। শুভ ধনতেরাস!

২. ধনতেরাসের এই শুভ দিনে দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার সব স্বপ্ন সত্যি হোক। জীবনে অফুরান আনন্দ ও সাফল্য আসুক। শুভ ধনতেরাস!

৩. ধনত্রয়োদশীর পুণ্য লগ্নে ভগবান ধন্বন্তরি আপনার পরিবারকে ভালো স্বাস্থ্য এবং মা লক্ষ্মী অপার সমৃদ্ধি দান করুন। শুভ ধনতেরাস!

৪. ঝিলমিল আলো আর মুদ্রার শব্দে আপনার জীবন ভরে উঠুক। নতুন আশা, নতুন সুযোগ ও নতুন প্রাচুর্য নিয়ে আসুক এই উৎসব। আপনাকে এবং আপনার পরিবারকে ধনতেরাসের অনেক শুভেচ্ছা।

৫. আপনার ধন-সম্পদ, সুখ-শান্তি অক্ষয় হোক। আজকের দিনে কেনা প্রতিটি ধাতু আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনুক। শুভ ধনতেরাস!

৬. ধনতেরাসের এই শুভক্ষণে আপনার ঘরে লক্ষ্মী-গণেশের আগমন ঘটুক। সকল বাধা দূর হয়ে জীবনে আসুক শুধু সাফল্য। শুভ ধনতেরাস!

৭. আপনার পরিবার মায়ার বাঁধনে জড়িয়ে থাকুক। মা লক্ষ্মী ও কুবেরের কৃপাদৃষ্টি সর্বদা আপনাদের উপরে থাকুক। ধনতেরাসের প্রীতি ও শুভেচ্ছা।

৮. এবারের ধনতেরাস আপনার জীবনের সব অন্ধকার দূর করে দিক। আপনি লালন করা সোনার মতো উজ্জ্বল হয়ে উঠুন। শুভ ধনতেরাস!

৯. ধনতেরাস মানেই সুখ, সমৃদ্ধির শুভ লগ্ন। এই প্রার্থনা কখনও একার জন্য হতে পারে না। তোমার জন্যও রইল একই শুভকামনা। শুভ ধনতেরাস!

১০. এই শুভ দিনটি আপনার জন্য সম্পদ, স্বাস্থ্য এবং অনন্ত সুখ নিয়ে আসুক। আপনার জীবনের প্রতিটি দিন কাটুক হাসিমুখে। শুভ ধনতেরাস!