...
...
Next Story

Facial At Home: সামনে বিয়েবাড়ি আর পার্লার বন্ধ? ২০ মিনিটে ফেসিয়াল করুন বাড়িতে, পান চকচকে ত্বক

বাড়িতে থাকা নানা উপকরণ দিয়েই হয়ে যাবে মুশকিল আসান।

Published on: Apr 07, 2026 12:04 PM IST
Advertisement

বিয়ের মরশুম চলছে। কারও নিজের বিয়ে আবার কারও পরিবারের কোনও আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধুর বিয়ে। তাই মন খারাপ ফেসিয়াল হবে না বলে! তবে চাইলে আপনি বাড়িতেই ফেসিয়াল করে ফেলতে পারেন মাত্র ২০ মিনিটে। দেখুন কী করবেন।

সামনে বিয়েবাড়ি আর পার্লার বন্ধ? ২০ মিনিটে ফেসিয়াল করুন বাড়িতে, পান চকচকে ত্বক
সামনে বিয়েবাড়ি আর পার্লার বন্ধ? ২০ মিনিটে ফেসিয়াল করুন বাড়িতে, পান চকচকে ত্বক

ঘরে থাকা নানা উপকরণ দিয়েই করে ফেলতে পারবেন এই ফেসিয়াল--

মুখ পরিষ্কার করা

কমলালেবুর খোসা গুঁড়ো করে নিন। এবার তার সঙ্গে হলুদ গুঁড়ো মেশান। তারপর তাতে গোলাপজল মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন। যা মুখে অল্প জলের ছিটে দিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। ২-৩ মিনিট পর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।

স্ক্রাবার

ঘরেই তৈরি করে নিতে পারেন স্ক্রাবার। চিনি, হলুদের গুঁড়া, অলিভ অয়েল এবং আপনার পছন্দের এসেনশিয়াল অয়েল মেশান। তারপর তা দিয়ে মুখে মালিশ করে জল দিয়ে ধুয়ে নিলেই হবে।

টোনার

টোনার হিসেবে গোলাপ জল বা নিম পাতার জল ব্যবহার করতে পারেন।

ফেস প্যাক

এটি ফেসিয়ালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। যার মধ্যে আপনি হলুদ গুঁড়ো, ময়দা, মধু এবং দই মেশান। তারপর তা অন্তত ১০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। সবশেষে উষ্ণ জলে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON