...
...
Next Story

How to boost male fertility: স্পার্ম কাউন্ট ধরে রাখতে পুরুষদের কী করা প্রয়োজন? রইল চিকিৎসকদের টিপস

How to boost male fertility: বর্তমান যুগের স্ট্রেস, খারাপ খাদ্যাভ্যাস, পর্যাপ্ত শারীরিক কসরতের অভাব, অনিদ্রা ইত্যাদির কথা কারও অজানা নয়। আর তার প্রভাব পড়ে স্পার্ম কাউন্টেও।

Published on: Apr 20, 2026, 13:22:04 IST
Advertisement

How to boost male fertility: স্পার্ম কাউন্ট ও বীর্যে ফ্রুক্টোজের অনুপস্থিতি। অগুনতি পুরুষ এই সমস্যার শিকার। যৌন জীবনের বিষয়ে পুরুষদের অনেকেই চিন্তিত থাকেন। কিন্তু 'ফার্টিলিটি'র বিষয়ে সেভাবে কেউ ভাবেন না।

স্পার্ম কাউন্ট ধরে রাখতে পুরুষদের কী করা প্রয়োজন? রইল চিকিৎসকদের টিপস
স্পার্ম কাউন্ট ধরে রাখতে পুরুষদের কী করা প্রয়োজন? রইল চিকিৎসকদের টিপস

কিন্তু বর্তমান যুগের স্ট্রেস, খারাপ খাদ্যাভ্যাস, পর্যাপ্ত শারীরিক কসরতের অভাব, অনিদ্রা ইত্যাদির কথা কারও অজানা নয়। আর তার প্রভাব পড়ে স্পার্ম কাউন্টেও।

ত্রুটিপূর্ণ শুক্র উৎপাদন, নিম্নমানের সেমিনাল ফ্লুইড বা বীর্যপাতের পথে বাধা, স্ট্রেসের কারণে কম শুক্র উৎপাদন, পুষ্টির ঘাটতি, ডায়াবেটিস, থাইরয়েড, স্থূলতা, হৃদরোগ, ক্যান্সারের মতো স্বাস্থ্য সমস্যা থেকে প্রভাব পড়ে স্পার্ম কাউন্টে। তাছাড়া মানসিক চাপ, তামাক এবং অ্যালকোহল সেবন বা গরম আর্দ্র পরিবেশে কাজ করার কারণেও সমস্যা দেখা দেয়। তাছাড়া বয়সের সঙ্গে স্বাভাবিক নিয়মেও পুরুষের ফার্টিলিটি হ্রাস পায়।

তাই, সচেতনভাবে স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন। মানসিক ও শারীরিক সুস্থতা, দুই দিকেই নজর রাখা প্রয়োজন।

পুরুষদের ফার্টিলিটি ও স্পার্ম কাউন্ট

এইচটি লাইফস্টাইল-এর সঙ্গে সাক্ষাত্কারে, পরামর্শ দিয়েছেন ডাঃ ক্ষিতিজ মুর্দিয়া, ইন্দিরা আইভিএফ-এর সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা, ডাঃ অমলকুমার পাতিল, পরামর্শক - ইউরোলজি অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্ট সার্জারি নাভি মুম্বইয়ের অ্যাপোলো হাসপাতাল এবং ডাঃ সুমিত মেহতা, ভাশির ফোর্টিস হিরানন্দানি হাসপাতালের পরামর্শদাতা। পুরুষের ফার্টিলিটি এবং শুক্রাণুর সংখ্যা বাড়াতে বেশ কয়েকটি সহজ উপায় দিলেন তাঁরা:

২. স্বাস্থ্যবিধি বজায় রাখুন - কোনওরকম সংক্রমণ যাতে না হয়, তা নিশ্চিত করার জন্য যৌনাঙ্গের স্বাস্থ্যবিধি বজায় রাখা অপরিহার্য।

৩. যৌন সংক্রামিত রোগ (STDs) এবং যৌন সংক্রমণ (STIs) প্রতিরোধ করুন – HPV-র টিকা নিন। কন্ডোম ব্যবহার করুন এবং অনিয়ন্ত্রিত, একাধিক সঙ্গীর অভ্যাস এড়িয়ে চলুন। কিছু STI যেমন- ক্ল্যামাইডিয়া এবং গনোরিয়া পুরুষের বন্ধ্যাত্বের কারণ হতে পারে।

৪. ধূমপান এবং অ্যালকোহল ত্যাগ করুন – অ্যালকোহল এবং তামাক সেবন বন্ধ করুন। যদিও মাঝে মাঝে অ্যালকোহল চলতে পারে। তবে বেশি গ্রহণ করলে সেক্ষেত্রে পুরুষ হরমোন, যেমন টেস্টোস্টেরন, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনের মাত্রা কমে যেতে পারে। এই কারণে শুক্রাণু উৎপাদন কম হতে পারে। ধূমপান (প্যাসিভ ধূমপানও) শুক্রাণুর গতিশীলতা হ্রাসের পাশাপাশি তাদের আকার এবং ডিএনএ ক্ষতি করতে পারে।

৫. স্বাস্থ্যকর জীবনযাত্রা শুরু করুন - স্বাস্থ্যকর খাওয়াদাওয়া, ভাল ঘুম এবং ফিট থাকার জন্য ব্যায়াম করুন। BMI বিবেচনা করে ওজন স্থির রাখুন।

৬. মানসিক স্বাস্থ্যের যত্ন নিন - কর্মক্ষেত্রে এবং বাড়িতে মন ভাল রাখার চেষ্টা করুন। স্ট্রেস গ্লুকোকোর্টিকয়েডের মতো হরমোনের উৎপাদন বৃদ্ধি করে। এই হরমোন টেস্টোস্টেরন এবং শুক্রাণু উৎপাদনে হ্রাস করে। সুতরাং, পুরুষদের স্বাভাবিক শুক্রাণুর সংখ্যা নিশ্চিত করতে মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে। যোগব্যায়াম বা ধ্যানের মতো অভ্যাস চাপ কমাতে সাহায্য করে।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON