...
...
Next Story

Coconut Oil On Face: আপনিও কি শীতকালে মুখে নারকেল তেল লাগান? তাহলে এই বিষয়গুলো জেনে নিন সবার আগে

নারকল তেলকে অনেকেই ভীষণ উপকারী মনে করেন এবং ত্বকে লাগান। তবে আপনিও যদি এই দলে পড়েন, তাহলে এখনি দেখে নিন এই প্রতিবেদন। আদৌ আপনার ত্বকের সঙ্গে যায় তো নারকেল তেল?

Published on: Nov 17, 2025 04:26 PM IST
Advertisement

শীতে অনেকেই শুষ্ক ত্বকের সমস্যায় ভোগেন। সেক্ষেত্রে নারকেল তেল ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। নারকেল তেলে প্রোটিন, ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ এবং সেলেনিয়াম পাওয়া যায়। যার ফলে এটি ত্বকের জন্য খুবই উপকারী। তবে মুখে নারকেল তেল মাখার আগে, কয়েকটা বিষয় জেনে নিন।

মুখে নারকেল তেল লাগানোর অপকারিতা

মুখে নারকল তেল লাগানো কি আদৌ উচিত?
মুখে নারকল তেল লাগানো কি আদৌ উচিত?

ঠিকই শুনেছেন, মুখে নারকেল তেল লাগানোর বেশ কিছু অপকারিতার কথা বলছেন ত্বক বিশেষজ্ঞরা। চলুন সেগুলি দেখে নেওয়া যাক-

নারকেল তেল মুখে লাগালে মুখের অয়েল সিক্রিয়েশন বাড়ে এবং মুখ সবসময় তৈলাক্ত দেখায়। এতে মুখ আঠালো থাকে, যার কারণে মুখে লেগে থাকে ধুলোবালি। আর বেড়ে যায় ব্রণ।

অনেকে আবার দাবি করেন, মুখে নারকেল তেল লাগালে তাঁদের রোমের পরিমাণ বেড়ে যায়।

এদিকে মুখে যে নারকেল তেল মাখার কথা বলা হয় তা হল কোল্ড প্রেসড। যার দাম যেন বেশি, তেমন সহজলোভ্য নয়। বাজার চলতি বেশিরভাগ নারকেল তেলেই কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে। সেগুলি মুখে দিলে আপনার ত্বকে সমস্যা দেখা দিতে পারে।

কারা মুখে ভুলেও মাখবেন না নারকেল তেল?

আপনার ত্বকে যদি হামেশাই ব্রণ হয়ে থাকে, তবে নারকেল তেল লাগানো এড়িয়ে চলুন। এমনকী, তেলতেলে ত্বক হলেও নারকেল তেল মাখার দরকার নেই। স্নানের আগে গায়ে লাগাতে পারেন এক্সট্রা ভার্জিন কোল্ড কমপ্রেসড কোকোনাট অয়েল। এক্ষেত্রে স্নানের ২০-২৫ মিনিট আগে লাগিয়ে ভালো করে মালিশ করে, তারপর স্নান করে নিন উষ্ণ জল দিয়ে। ভালো কোনো বডি ওয়াশ দিন। যাতে অতিরিক্ত তেল পরিষ্কার হয়ে যায়।

 
SHARE THIS ARTICLE ON