হালে রোগ প্রতিরোধ শক্তি বাড়ানোর কথা অনেকেই বলছেন। এই কাজে সাহায্য করতে পারে গরম জল। রোজ অল্প পরিমাণে গরম জল খেলেই শরীর দূষণ মুক্ত হয়, রোগ প্রতিরোধ শক্তি বাড়ে।

সর্দি-কাশি-ঠান্ডালাগা লেগেই রয়েছে? রোজ গরম জল খান। তাতে এই সমস্যা অনেকটাই কমে যাবে।
কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? কিছুতেই পেট পরিষ্কার হচ্ছে না? আর তাতে লেগেই থাকছে অ্যাসিডিটির সমস্যা? তাহলে অল্প পরিমাণে গরম জল খাওয়া শুরু করুন। তাতে কমবে এই সমস্যা।
চুল শুষ্ক হয়ে যাচ্ছে? মজার কথা হল, যাঁরা রোজ অল্প পরিমাণে গরম জল খান, তাঁদের এই সমস্যা হয় না। চুল নরম থাকে, আর মাথার তালুরও পুষ্টি হয়।
যাঁরা ঋতুকালীন সমস্যায় প্রচণ্ড ভোগেন, পেটে ব্যথা হয়, তাঁরা হাল্কা করে গরম জল খেতে পারেন। তাতে এই ব্যথাও কমে।
শুধু চুলের নয়, হাল্কা গরম জল খেলে ত্বকেরও উন্নতি হয়। ত্বকে বয়সের ছাপ কম পড়ে, ত্বক উজ্জ্বল হয়।
গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে রোজ গরম জল খান। এই সমস্যা খুব তাড়াতাড়ি কেটে যেতে পারে।
রোজ শরীরে নানা ধরনের দূষিত পদার্থ জমা হয়। এগুলি ওজন বাড়িয়েও দেয়। প্রতি দিন যদি অল্প করে গরম জল খান, তাহলে এই সমস্যা কমবে। ওজন নিয়ন্ত্রণে থাকতে পারে।