সার্বিক স্বাস্থ্য সূচকে ১০০-র মধ্যে ৬৬ নম্বর পেয়ে দেশের দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে পূর্ব ভারত। এমনই দাবি করা হয়েছে মানিপালসিগনা হেলথ ইন্স্যুরেন্সের ‘ইন্ডিয়া হেলথ কোশেন্ট ২০২৬’ সমীক্ষায়। পাশাপাশি, আর্থিক স্বাস্থ্য ও ভবিষ্যতের সুরক্ষার ক্ষেত্রে দেশের অন্য শহরগুলোর তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে তিলোত্তমা কলকাতা।আন্তর্জাতিক সমীক্ষা সংস্থা ‘ইউগভ’-র সহযোগিতায় পরিচালিত এই সমীক্ষায় দেশের ১৬টি শহরের ২,৬০০ জন শহুরে বাসিন্দার মতামত নেওয়া হয়েছে। এর মধ্যে পূর্ব ভারতের কলকাতা, গুয়াহাটি, পাটনা এবং ভুবনেশ্বরের বাসিন্দারাও অন্তর্ভুক্ত ছিলেন।
৫টি ভিন্ন মাপকাঠিতে মূল্যায়ন

এই সমীক্ষায় একজন মানুষের সার্বিক সুস্থতাকে ৫টি প্রধান মাপকাঠিতে বিচার করা হয়েছে— শারীরিক, মানসিক, আর্থিক, পেশাগত এবং সামাজিক। সমীক্ষার তথ্য অনুযায়ী, জাতীয় স্তরে ভারতের গড় স্বাস্থ্য স্কোর ১০০-র মধ্যে ৬৫। সেখানে পূর্ব ভারত ৬৬ নম্বর পেয়ে দেশের মধ্যে দ্বিতীয় সেরা অঞ্চলের মর্যাদা পেয়েছে। জাতীয় স্তরে শারীরিক স্বাস্থ্যের গড় নম্বর সবচেয়ে বেশি (৬৮/১০০), অন্যদিকে আর্থিক স্বাস্থ্যের গড় নম্বর ৬২।
আর্থিক সচেতনতা ও ভবিষ্যৎ পরিকল্পনায় সেরা কলকাতা
সমীক্ষা অনুযায়ী, পূর্ব ভারতের সার্বিক পারফরম্যান্সের পfছনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে আর্থিক স্থায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা। পূর্ব ভারতে আর্থিক স্বাস্থ্যের গড় স্কোর ৬৩, যা জাতীয় গড়ের (৬২) চেয়ে বেশি।
তবে এই তালিকার শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতার ২৮% বাসিন্দা আর্থিক স্বাস্থ্যকে তাঁদের সার্বিক সুস্থতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হিসেবে মনে করেন। গুয়াহাটি, পাটনা বা ভুবনেশ্বরের মতো অন্যান্য পূর্ব ভারতীয় শহরে এই হার মাত্র ২০%।
ভবিষ্যতের প্রস্তুতিতেও এগিয়ে কলকাতার মানুষ
অবসরকালীন আর্থিক পরিকল্পনা: সমীক্ষা অনুযায়ী, কলকাতার ৫০% বাসিন্দা অবসর জীবনের জন্য আর্থিক প্রস্তুতিকে তাঁদের শীর্ষ ৫টি অগ্রাধিকারের তালিকায় রেখেছেন। পূর্ব ভারতের অন্য শহরগুলোতে এই হার ৪১%।
{{/usCountry}}অবসরকালীন আর্থিক পরিকল্পনা: সমীক্ষা অনুযায়ী, কলকাতার ৫০% বাসিন্দা অবসর জীবনের জন্য আর্থিক প্রস্তুতিকে তাঁদের শীর্ষ ৫টি অগ্রাধিকারের তালিকায় রেখেছেন। পূর্ব ভারতের অন্য শহরগুলোতে এই হার ৪১%।
{{/usCountry}}মানসিক স্বাস্থ্যের সচেতনতা: সমীক্ষা অনুযায়ী, কোনও সমস্যায় সাহায্য চাওয়া বা মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার বিষয়ে কলকাতার ৫০% বাসিন্দা সচেতনতা দেখিয়েছেন, যেখানে অন্য শহরগুলোতে তা ৪০%।
মানসিক ও সামাজিক মেলবন্ধনেও শীর্ষে পূর্ব ভারত
সমীক্ষা অনুযায়ী, শুধুমাত্র আর্থিক ক্ষেত্রই নয়, মানসিক ও সামাজিক স্বাস্থ্যের ক্ষেত্রেও পূর্ব ভারত চমৎকার পারফর্ম করেছে। এই অঞ্চলে মানসিক স্বাস্থ্যের স্কোর ৬৬/১০০ এবং সামাজিক স্বাস্থ্যের স্কোর ৬৭/১০০। সমীক্ষায় অংশগ্রহণকারী পূর্ব ভারতের ৫০% মানুষ জানিয়েছেন যে তাঁরা সামাজিক পরিবেশে নিজেদের অন্তর্ভুক্ত ও সমাদৃত বোধ করেন, যা দেশের বাকি অংশের (৪৮%) চেয়ে বেশি।