...
...
Next Story

ফ্রিজে পড়ে থাকা শুকনো বিন দিয়ে কী রান্না করবেন ভাবছেন? চটজলদি এই রেসিপি ট্রাই করুন

বাড়িতে চাইনিজ কোনও রান্নার জন্য বিন একবার ব্যবহারের পর, বাকি বিন দিয়ে কী রান্না করা যাবে, তা নিয়ে বহু গৃহস্থই ভাবতে বসেন! দেখে নেওয়া যাক বিন দিয়ে কোন কোন ধরনের পদ তৈরি করা যায়।

Published on: Feb 02, 2026 08:59 AM IST
By
Prefer HTon Google
Advertisement

রোজের খাবারে বিন দিয়ে রান্নার চল সেভাবে নেই বাঙালি বাড়িগুলিতে। তবে দক্ষিণের বিভিন্ন রাজ্যে বিনের রান্না খুবই প্রচলিত। এদিকে, বাড়িতে চাইনিজ কোনও রান্নার জন্য বিন একবার ব্যবহারের পর, বাকি বিন দিয়ে কী রান্না করা যাবে, তা নিয়ে বহু গৃহস্থই ভাবতে বসেন! দেখে নেওয়া যাক বিন দিয়ে কোন কোন ধরনের পদ তৈরি করা যায়।

ফ্রিজে পড়ে থাকা শুকনো বিন দিয়ে কী রান্না করবেন ভাবছেন? টিপস একনজরে
ফ্রিজে পড়ে থাকা শুকনো বিন দিয়ে কী রান্না করবেন ভাবছেন? টিপস একনজরে

বিন আলু

রাতের রুটির সঙ্গেই হোক বা দিনের ভাতের সঙ্গে হোক, বিন দিয়ে সুস্বাদু কোনও ডিশ রান্না করতে হলে অনেকটাই ভাবতে হয়। তবে সজজে কোনও রান্নার পদ বানাতে হলে, তৈরি করে নিতে পারেন বিন আলুর তরকারি। এই রান্নার জন্য আগে আলু আর বিন ভালো করে ধুয়ে নিয়ে কুচিয়ে কেটে ফেলতে হবে। তেল গরম হলে তাতে পেঁয়াজ (কাটা),আদা ভেজে নিতে হবে। তারই মধ্যে অল্প রসুন ফেলে দিতে পারেন। এরপর আলু ও বিন ফেলে দিন। পারলে যোগ করুন সোয়া সস। অল্প টমাটো সস। আসবে মন মাতানো স্বাদ। পাঁচ মিনিট কষিয়ে নিয়ে নামিয়ে নিন।

সরষে দিয়ে

বিন অল্প কুচি কুচি করে কেটে নিন। এরপর সরষের তেলে হালকা ভেজে তাতে নুন দিন। খানিকটা রান্না হলে, তাতে অল্প পোস্ত দিতে পারেন। শেষে সরষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে নামিয়ে নিতে পারেন। ইচ্ছে থাকলে স্বাদ মতো অল্প চিনি দিতে পারেন।

বিন যদি একেবারেই আপনার পছন্দের সবজি না হয়ে থাকে, তাহলে তা মিক্সিতে গ্রাইন্ড করে নিন। এরপর কালো জিরে, ধনেপাতা বাটা দিয়ে কড়ায় নেড়ে নিতে পারেন। অথবা কালো জিরে আর অল্প রসুন দিয়ে সেদ্ধ সেদ্ধ মতো করে নিতে পারেন।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON