...
...
Next Story

Kidney Health: এই সহজ নিয়মগুলি মেনে চললেই সুস্থ থাকবে কিডনি! চিকিৎসকরা দিচ্ছেন টিপস

Kidney Health: শুধুমাত্র স্লিম হিসাবে নিজেকে তুলে ধরার জন্যই নয়, কিডনিকে সুস্থ রাখতেও প্রয়োজন ব্যায়াম। প্রতিদিনের ব্যায়াম রক্তের চাপকে নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও ব্যায়ামে হৃদপিণ্ডের ক্ষমতা বাড়ে।

Published on: Apr 27, 2026 12:35 PM IST
Advertisement

Kidney Health: শরীরের সাধারণ সুস্থতার জন্য প্রয়োজন কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গ সুস্থ রাখার। শরীরের স্বাভাবিক হিমোগ্লোবিন ধরে রাখতে, হাড়গোড়ের সুস্থতা বজায় রাখতে ও রক্তপরিশুদ্ধ রাখতে এই কিডনির সুস্থতা জরুরি। উল্লেখ্য, চিকিৎসকরা বলছেন কিডনি কিন্তু সময়ে সময়ে 'সাইলেন্ট কিলার' হয়ে যেতে পারে। ফলে কিডনি কতটা সুস্থ রয়েছে, তার দিকে খেয়াল রাখা প্রয়োজন। সেই দিক থেকে বেশ কিছু সহজ নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। হালদোয়ানির বিখ্যাত নেফ্রোলজিস্ট এনএস ভান্ডারি এই বিষয়ে তাঁর পরামর্শ দিয়েছেন।

৬ থেকে ৮ গ্লাস জল জরুরি

দিনে ৬-৮ গ্লাস জল পান জরুরি কিডনির রোগ থেকে দূরে থাকতে! চিকিৎসকদের টিপস একনজরে
দিনে ৬-৮ গ্লাস জল পান জরুরি কিডনির রোগ থেকে দূরে থাকতে! চিকিৎসকদের টিপস একনজরে

চিকিৎসক ভান্ডারি বলছেন, কিডনির রোগ থেকে দূরে থাকতে হলে দিনে ৬ থেকে ৮ গ্লাস জল পান জরুরি। সারাদিনই শরীরকে দিতে থাকতে হবে বিভিন্ন জলীয় খাদ্য। এছাড়াও ব্লাগ সুগারের লেভেল একটি পর্যাপ্ত দিকে রাখতে হবে। হাইপারটেনসিভ থাকলে রক্তের চাপ সঠিক পর্যায়ে রাখতে হবে। তবে খুব অল্প পরিমাণে মদ্যপানে সমস্যা তৈরি হয় না বলে জানিয়েছেন চিকিৎসক। তবে তা রাখতে হবে সীমীত। উল্লেখ্য, জল খাওয়ার অভ্যাস পরিবেশ, তাপমাত্রার ওপর নির্ভর করে থাকে। তবে তার সঙ্গে ভারসাম্য রেখেই গ্লাস মেপে খাওয়া প্রয়োজন জল।

রোজ করতে হবে ব্যায়াম

শুধুমাত্র স্লিম হিসাবে নিজেকে তুলে ধরার জন্যই নয়, কিডনিকে সুস্থ রাখতেও প্রয়োজন ব্যায়াম। প্রতিদিনের ব্যায়াম রক্তের চাপকে নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও ব্যায়ামে হৃদপিণ্ডের ক্ষমতা বাড়ে। ব্যায়াম বা ওয়ার্কআউট মানে বিশাল কোনও সময় ধরে জিমে যাওয়ার মতো ঘটনা নয়! চিকিৎসকরা বলছেন, রোজ সকালে দৌঁড়ানো , সাইকেলিং করা, বা কোনও নাচের স্টেপে খানিকটা কোমর দুলিয়ে নিলেই সুস্থ থাকে কিডনি।

ধূমপান নিষিদ্ধ!

ডায়াবেটিক রোগীদের কিডনির সমস্যা হওয়ার বড় সম্ভাবনা থাকে। যদি পারিবারিক ওবেসিটি থাকে, যাঁদের জন্মের সময় ওজন কম থাকে, যাঁদের হৃদরোগের সমস্যা রয়েছে, এছাড়াও পারিবারিক ইতিহাস রয়েছে কিডনির সমস্যার তাঁদের টেস্ট করিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এঁদের কিডনির রোগের ঝুঁকি বেশি থাকে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ওটিসি পিল নেওয়া কমাতে হবে

যখন চিকিৎসকরা পরামর্শ দেবেন, তখনই একমাত্র ওষুধ নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ওটিসি পেন কিলারগুলি কিডনি নষ্ট করে দিতে পারে। এক্ষেত্রে ibuprofen ও naproxen এর কথা উল্লেখ করছেন বিশেষজ্ঞরা।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON