দোলে মেতে উঠুন প্রিয়জনের সঙ্গে, তবে মেনে চলুন কিছু সতর্কতা
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাসে দোল পূর্ণিমা তিথিতে পালিত হয়ে থাকে দোল উৎসব। ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ (৩রা মার্চ, ২০২৬ সাল) মঙ্গলবার পালিত হতে চলেছে এই দোল উৎসব।
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাসে দোল পূর্ণিমা তিথিতে পালিত হয়ে থাকে দোল উৎসব। ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ (৩রা মার্চ, ২০২৬ সাল) মঙ্গলবার পালিত হতে চলেছে এই দোল উৎসব। দোলের দিন সকালে রাধা-কৃষ্ণের বিগ্রহ আবিরস্নাত করে দোলায় চড়িয়ে শোভাযাত্রা বের করা হয় এবং ভক্তরা পরস্পর আবির মাখিয়ে উৎসব করেন। তবে দোলের দিন আপনাকে মেনে চলতে হবে কিছু নিয়ম। এই নিয়ে কিছু বিশেষ টিপস দিয়েছেন টেকনো ইন্ডিয়া ধামা হাসপাতালের ডঃ সুরিত মালাকার, ডঃ এম এস পুরকাইত ও দিশা হাসপাতালের চক্ষু বিশারদ ডঃ কেতকি সুবেদার।

নিয়মাবলি
১. মদ বা অন্য কোনও নেশাজাতীয় জিনিস ব্যবহার করবেন না।
২. বেশি ভিড় ও ধোঁয়াযুক্ত জায়গা এড়িয়ে চলুন।
৩. অতিরিক্ত মিষ্টি বা তেল-মশলাযুক্ত অস্বাস্থ্যকর খাবার খাবেন না।
৪. রাস্তার পাশের দোকানের জল পান করবেন না।
৫. যারা সন্তানসম্ভবা বা যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের সমস্যা আছে — তাদের বিশেষ সাবধানতা নিতে হবে।
৬. শুধু অর্গানিক বা প্রাকৃতিক রং ব্যবহার করুন।
৭. দীর্ঘ সময় খোলা রোদ বা বাইরে থাকবেন না।
আরও পড়ুন: রঙের ছোঁয়ায় রাঙুক মন: দোল ও বসন্ত উৎসবে প্রিয়জনদের জানান শুভেচ্ছা, রইল কবিতাও
৮. গর্ভবতী মহিলাদের জন্য সিনথেটিক রং ও দূষণের দীর্ঘ সংস্পর্শ খুব ক্ষতিকর হতে পারে। এসব রাসায়নিক শ্বাসকষ্ট বা স্নায়ুর সমস্যা তৈরি করতে পারে এবং শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করতে পারে। এতে সময়ের আগে প্রসব বা কম ওজনের শিশুর জন্ম হতে পারে। তাই গর্ভবতী মায়েরা শুধুমাত্র প্রাকৃতিক বা হার্বাল রং ব্যবহার করুন।
৯. যাদের COPD বা অ্যালার্জির সমস্যা আছে তারা ঘরের ভিতরে থাকাই ভালো।
দোলের সময় কী কী সতর্কতা অবলম্বন করতে হবে জেনে নিন
১. রং খেলতে গেলে সানগ্লাস বা চশমা ব্যবহার করুন।
২. চোখের আশেপাশে রং দেবেন না।
৩. চুল বেঁধে বা ক্যাপ পরে নিন যাতে রং চোখে না পড়ে।
৪. মুখ লক্ষ্য করে বেলুন বা ওয়াটার গান ব্যবহার করবেন না।
৫. চোখের চারপাশে নারকেল তেল লাগালে রং সহজে উঠে যাবে।
৬. বাচ্চাদের সবসময় নজরে রাখুন।
আরও পড়ুন: কাল তো দোল, এখনও রং কেনেননি? তাহলে আজই বাড়িতেই বানিয়ে ফেলুন হার্বাল কালার, ত্বকেরও উপকার হবে
চোখে রং ঢুকলে যা যা করতে হবে
১. সঙ্গে সঙ্গে পরিষ্কার জল দিয়ে চোখ ধুয়ে ফেলুন।
২. কনট্যাক্ট লেন্স থাকলে খুলে ফেলুন।
৩. চোখ ঘষবেন না। পরিষ্কার কাপড় দিয়ে আলতো করে মুছুন।
৪. আই ওয়াশ বা স্যালাইন ব্যবহার করতে পারেন।
৫. চোখে তীব্র ব্যথা বা জ্বালা, ঝাপসা দেখা, চোখ লাল বা ফুলে যাওয়া, পুঁজ বা জল বের হওয়ার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে চোখে আই ড্রপ ব্যবহার করতে পারেন।
E-Paper











