হালে চল্লিশ বছরের আশপাশের অনেকের হার্ট অ্যাটাকের ঘটনা হতবাক করে দিয়েছে সবাইকে। এর আগে অনেকেই ধরে নিতেন, বছর ৬০ না পেরোলে এই সমস্যার আশঙ্কা নেই। কিন্তু এখন সেই নিয়মের ব্যতিক্রম হচ্ছে বহু ক্ষেত্রেই। সাধারণ মানুষ থেকে শুরু করে বহু নামজাদা ব্যক্তিত্বই এর মাঝে মারা গিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে। তাঁদের অনেকের বয়সই চল্লিশের ঘরে।

{{^htLoading}} {{/htLoading}}
চিকিৎসকরা বলছেন, কোনও কোনও খাবার এই আচমকা হৃদরোগের আশঙ্কা বাড়িয়ে দিতে পারে। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে চিকিৎসক রুচিত শাহ এমনই কয়েকটি খাবারের কথা বলেছেন। জেনে নিন, এই বিপদ থেকে বাঁচতে কোন কোন খাবার এড়িয়ে চলবেন:
- অতিরিক্ত মিষ্টি পানীয় বা খাবার: বহু ধরনের খাবারে অনেকটা করে চিনি মেশানো থাকে। বিশেষ করে কোল্ড ড্রিংকস বা প্যাকেটবন্দি ফলের রস। এগুলি আচমকা হৃদরোগের আশঙ্কা বাড়িয়ে দেয়।
- মদ ও অন্যান্য মাদক: মদের বেশ কিছু উপাদান এই ধরনের সমস্যা বাড়িয়ে দিতে পারে। অল্প পরিমাণে মদ্যপান করলে তার প্রভাব সহজে টের পাওয়া যায় না। কিন্তু হৃদযন্ত্রের উপর সেই প্রভাব পড়তে পারে। তাই এড়িয়ে চলুন এই অভ্যাস। তার সঙ্গে ধূমপান, অন্য ধরনের মাদকও এড়িয়ে চলুন।
- অতিরিক্ত ভাজাভুজি: বেশি তেলে ভাজাভুজি, জাংক ফুড, এবং রেড মিট জাতীয় খাবারও হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়িয়ে দেয়। এগুলি রক্তচাপ বাড়ায়, কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। এর সব ক’টাই প্রভাব ফেলে হৃদযন্ত্রের উপর। তাতে বাড়ে আচমকা হৃদরোগের আশঙ্কা।
- নিকোটিন জাতীয় পানীয়: নিকোটিন মেশানো পানীয় অনেকেরই খুব প্রিয়। এই জাতীয় পানীয় খেলে হৃদযন্ত্রের উপরে চাপ পড়ে। তাতেও বাড়ে হৃদরোগের আশঙ্কা।
{{^htLoading}} {{/htLoading}}
{{^usCountry}}{{/usCountry}}
Advertisement
{{/htLoading}}{{#usCountry}} {{/usCountry}}