...
...
Next Story

Gum Disease: মাড়ি ফুলে গেছে বা রক্ত ​​বের হচ্ছে? এই ঘরোয়া প্রতিকারগুলো উপশম দেবে চটপট

দেখুন মাড়ির সমস্যায় কী করবেন!

Published on: Jan 27, 2026, 19:05:19 IST
By
Prefer HTon Google
Advertisement

দাঁত শুধু খাবার চিবনোর কাজেই সাহায্য করে না, সৌন্দর্যও বজায় রাখে। কিন্তু অনেক সময় ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত ​​পড়ার মতো সমস্যার সম্মুখীন হন অনেকেই। যার প্রধান কারণ হল মুখের স্বাস্থ্যের প্রতি অবহেলা। প্রকৃতপক্ষে, মাড়ির প্রদাহের একটি লক্ষণ হল মাড়ি থেকে রক্তপাত। যার কারণে মানুষ দাঁতে ব্যথা, নিঃশ্বাসে দুর্গন্ধ, দাঁতে সংবেদনশীলতার মতো নানা ধরনের সমস্যা অনুভব করতে থাকে। আপনিও যদি এই একই ধরনের সমস্যায় ভুগে থাকেন, তাহলে আসুন জেনে নেই কীভাবে কিছু ঘরোয়া উপায়ে মাড়ির সমস্যা থেকে মুক্তি পাবেন।

মাড়ি ফুলে যায় কেন?

মাড়ি ফুলে গিয়েছে বা রক্ত ​​বের হচ্ছে? এই ঘরোয়া প্রতিকারগুলো উপশম দেবে চটপট
মাড়ি ফুলে গিয়েছে বা রক্ত ​​বের হচ্ছে? এই ঘরোয়া প্রতিকারগুলো উপশম দেবে চটপট

মাড়ি ফুলে যাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে, যাকে ইংরেজিতে গাম ডিজিজ (Gum disease)-ও বলা হয়। ব্যাকটেরিয়ার সংক্রমণ, ছত্রাক সংক্রমণ, পুষ্টির ঘাটতি, গর্ভাবস্থা, ভিটামিন-সি-এর ঘাটতি বা দাঁতে খাবার আটকে থাকা মাড়ি ফুলে যাওয়ার প্রধান কারণ। এমনকী সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পেলেও এটি মুখের স্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করতে পারে।

মাড়ির সমস্যা থেকে মুক্তি পেতে এই ঘরোয়া উপায়গুলি মেনে চলুন-

  • ইউক্যালিপটাস অয়েল: ইউক্যালিপটাসের তেল হল মাড়ির প্রদাহ কমায়, জীবাণুনাশক হিসেবে কাজ করে, যা দুর্বল মাড়িকে ঠিক করতে সাহায্য করে এবং মাড়ির নতুন কোষ তৈরি করতেও সাহায্য করে।
  • নুন: মুখের সমস্যা থেকে মুক্তি পেতে নুন জল খুবই উপকারী। নুুন জল দিয়ে গার্গেল করলে তা মুখের সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে, যা মাড়ি ফুলে যাওয়ার অন্যতম কারণ হিসেবে ধরা হয়।
  • সরষের তেল: সরষের তেলে রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য। যা প্রদাহ উপশম করতে এবং মাড়ির ব্যথা কমাতে সাহায্য করে। সরষের তেলে একটু নুন মিশিয়ে মাড়িতে লাগান। এই ট্রিটমেন্ট আপনি দিনে ৩-৪ বার করতে পারেন বারবার ব্যবহার করলে শীঘ্রই আপনি সংক্রমণ থেকে মুক্তি পাবেন।
  • অ্যালোভেরা জেল: ঔষধি গুণে সমৃদ্ধ, অ্যালোভেরা জেল প্রকৃতিতে অ্যান্টিব্যাকটেরিয়াল (Antibacterial) এবং অ্যান্টি-ফাঙ্গাল (Antifungal) হিসেবে কাজ করে। মাড়ির ফোলাভাব, মাড়ি থেকে রক্ত ​​পড়া এবং মুখের সংক্রমণের মতো সমস্যা দূর করতে এটি সহায়ক।
  • হলুদ: হলুদে কারকিউমিন অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে বলে জানা যায়। ২০১৫ সালের একটি গবেষণা অনুসারে, হলুদ মাড়ির প্রদাহ কমাতে কাজ করে।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON