৭. এই গুরু পূর্ণিমায় আপনার জীবন গুরুদেবের আশীর্বাদে ভরে উঠুক।

৮. গুরু ব্রহ্ম, গুরু বিষ্ণু, গুরু দেবো মহেশ্বর। গুরু পূর্ণিমার পুণ্য লগ্নে গুরুকে শত কোটি প্রণাম।
৯. সকল গুরুজনদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং গুরু পূর্ণিমার উষ্ণ শুভেচ্ছা।
১০. গুরু কৃপা হি কেবলম! শুভ গুরু পূর্ণিমা! আপনার দিনটি মঙ্গলময় হোক।
গুরু পূর্ণিমা এমন এক বিশেষ দিন যেই দিন শিক্ষকদের, আধ্যাত্মিক গুরুদের এবং আমাদের জীবনে যাঁরা পথপ্রদর্শক হিসেবে থাকেন, তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়। এটি হিন্দু, বৌদ্ধ ও জৈন তিন ধর্মাবলম্বী মানুষের কাছেই একটি গুরুত্বপূর্ণ উৎসব। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব অনুষ্ঠিত হয়। তাই এর নাম ‘গুরু পূর্ণিমা’। এই দিনে শিষ্যরা তাঁদের গুরুদের পূজা করেন এবং তাঁদের আশীর্বাদ গ্রহণ করেন।
গুরু পূর্ণিমার দিনটি মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাসের আবির্ভাব তিথি হিসেবেও পালিত হয়। তাঁকেই পৃথিবীর প্রথম গুরু হিসেবে গণ্য করা হয়। কারণ তিনি মানবজাতিকে বেদের জ্ঞান দান করেছিলেন। তাই এই দিনে বিভিন্ন স্থানে ধর্মীয় আচার-অনুষ্ঠান, বিশেষ প্রার্থনা এবং গুরুদের সম্মানজ্ঞাপন করতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুরু পূর্ণিমা আমাদের জীবনে জ্ঞানের গুরুত্ব এবং সঠিক পথপ্রদর্শকের ভূমিকা স্মরণ করিয়ে দেয়।
{{/usCountry}}গুরু পূর্ণিমার দিনটি মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাসের আবির্ভাব তিথি হিসেবেও পালিত হয়। তাঁকেই পৃথিবীর প্রথম গুরু হিসেবে গণ্য করা হয়। কারণ তিনি মানবজাতিকে বেদের জ্ঞান দান করেছিলেন। তাই এই দিনে বিভিন্ন স্থানে ধর্মীয় আচার-অনুষ্ঠান, বিশেষ প্রার্থনা এবং গুরুদের সম্মানজ্ঞাপন করতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুরু পূর্ণিমা আমাদের জীবনে জ্ঞানের গুরুত্ব এবং সঠিক পথপ্রদর্শকের ভূমিকা স্মরণ করিয়ে দেয়।
{{/usCountry}}আরও পড়ুন - যমজ সন্তানের মা হতে চান? কাদের সম্ভাবনা বেশি? জেনে নিন ডাক্তারের কাছ থেকে
গুরু পূর্ণিমার সেরা শুভেচ্ছাবার্তা
এখানে গুরু পূর্ণিমার ১০টি শুভেচ্ছা বার্তা দেওয়া হল। এখান থেকে যেকোনও বার্তা বেছে নিয়ে পাঠাতে পারেন আপনার গুরুস্থানীয় মানুষটিকে।
১. শুভ গুরু পূর্ণিমা! আপনার জীবনে জ্ঞান, শান্তি এবং সমৃদ্ধি আসুক।
২. সকল গুরুজনদের প্রতি রইল বিনম্র প্রণাম ও গুরু পূর্ণিমার শুভেচ্ছা।
৩. যিনি আমাদের আলোর পথ দেখান, সেই গুরুকে জানাই সশ্রদ্ধ প্রণাম ও গুরু পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা।
৪. গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে আপনার সকল স্বপ্ন পূরণ হোক এবং জীবনে সাফল্য আসুক।
৫. আপনার গুরুর আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকুক। শুভ গুরু পূর্ণিমা!
আরও পড়ুন - দুধে সিদ্ধ করুন তুলসী পাতা! ৫ রোগ থেকে চিরতরে মুক্তি! কীভাবে খাবেন জানুন
৬. জ্ঞান ও প্রজ্ঞার উৎস গুরুকে শ্রদ্ধা জানিয়ে জানাই গুরু পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা।