...
...
Next Story

Hair Care: খুসকি তাড়াবে, চুল ঝরা কম করবে নুন! সুফল পেতে মানতেই হবে এই নিয়মগুলি

Hair Care: চুল সুস্থ হলেই চলবে না, স্ক্যাল্পের সুস্থতাও সমান জরুরি।

Published on: Apr 27, 2026, 14:38:05 IST
Advertisement

Hair Care: নুন ছাড়া যে কোনও খাবারই ফিকে। আবার পরিবারে সুখ-শান্তি বজায় রাখার জন্যও নুনের নানা উপায় করা হয়। কিন্তু এই নুনের সাহায্য সুন্দর ও উজ্জ্বল চুল পেতে পারেন, তা বললে কি আপনার বিশ্বাস হবে? তাহলে দেরি না করে জেনে নিন, আপনার চুলের পক্ষে নুন কতটা উপকারী।

খুসকি তাড়াবে নুন

খুসকি তাড়াবে, চুল ঝরা কম করবে নুন! সুফল পেতে মানতেই হবে এই নিয়মগুলি
খুসকি তাড়াবে, চুল ঝরা কম করবে নুন! সুফল পেতে মানতেই হবে এই নিয়মগুলি

চুল সুস্থ হলেই চলবে না, স্ক্যাল্পের সুস্থতাও সমান জরুরি। স্ক্যাল্প সুস্থ না হলে খুসকির ভয় থাকে। খুসকি দূর করার জন্য অনেক দামী-দামী প্রোডাক্ট ব্যবহার করেও সুফল পাওয়া যায়নি। কিছু দিন পরই আবার খুসকি দেখা গিয়েছে। আপনার সঙ্গে হামেশাই এমন হলে রান্নাঘরে রাখা নুন ব্যবহার করে দেখুন। এর জন্য মাথায় নুন ছিটিয়ে হালকা হাতে স্ক্যাল্প ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর ধুয়ে নিতে হবে। ১৫ দিন অন্তর অন্তর এই উপায় করলে খুসকি থেকে মুক্তি পেতে পারেন।

নুন দিয়ে কমবে চুল ঝরা

চুল ঝরলে বা বড় হতে সময় লাগলে উভয় ক্ষেত্রেই নুন ব্যবহার করে সুফল পেতে পারেন। এ ক্ষেত্রে সামুদ্রিক নুন বা সি সল্ট ব্যবহার করতে পারেন। তেলের মধ্যে এই নুন মিশিয়ে মালিশ করুন। কিছু ক্ষণ পরই চুলে ধুয়ে নিতে হবে। নুন চুলের পোর্সগুলি খুলে দেয় ও গ্রোথে সাহায্য করে।

তৈলাক্ত চুলের হাত থেকে মুক্তি দেবে নুন

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON