...
...
Next Story

Happy Bhoot Chaturdashi 2025: ভূত চতুর্দশীতে প্রিয়জনদের হোয়াটসঅ্যাপে পাঠান শুভেচ্ছাবার্তা, রইল সেরা ১০ মেসেজ

Bhoot Chaturdashi 2025 Best Wishes Messages: ভূত চতুর্দশীর দিন পূর্বপুরুষদের চোদ্দ প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়। আবার একই দিনে চোদ্দ শাক খাওয়ার রীতি রয়েছে। এই শুভ তিথিতে প্রিয়জনদের পাঠান শুভেচ্ছাবার্তা।

Updated on: Oct 18, 2025, 20:39:31 IST
Advertisement

ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীর তিথিকে শুভ মনে করা হয় কারণ এই দিনে পূর্বপুরুষরা পৃথিবীতে নেমে আসেন। এই দিন তাই শুরু হয় আত্মীয় পরিচিতদের শুভেচ্ছা জানানোর মধ্যে দিয়ে। শুভেচ্ছা বর্তমানে অনেকেই মোবাইলে বা হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে পাঠান। মেসেজ হিসেবে কী লিখবেন? দেখে নিন এখানে।

ভূত চতুর্দশীর সেরা ১০টি শুভেচ্ছা বার্তা

ভূত চতুর্দশীতে প্রিয়জনদের হোয়াটসঅ্যাপে পাঠান শুভেচ্ছাবার্তা
ভূত চতুর্দশীতে প্রিয়জনদের হোয়াটসঅ্যাপে পাঠান শুভেচ্ছাবার্তা

১. ১৪ প্রদীপের আলোয় দূর হোক সকল অশুভ শক্তি, আপনার জীবন ভরে উঠুক শান্তি আর মঙ্গলময় হাসিতে। শুভ ভূত চতুর্দশী!

২. ১৪ শাকের পুষ্টিতে শরীর থাকুক সুস্থ, আর ১৪ প্রদীপের শিখায় সকল ভয় হোক বিলীন। শুভ ভূত চতুর্দশী ও কালীপুজোর প্রীতি ও শুভেচ্ছা!

৩. অন্ধকার কেটে যাক, আলো আসুক জীবনে। পূর্বপুরুষদের আশীর্বাদ নিয়ে কাটুক এই শুভ তিথি। শুভ ভূত চতুর্দশী!

৪. মনের ভেতরের সব অন্ধকার দূর হোক, নেতিবাচক শক্তি মুছে যাক। জীবন ভরে উঠুক আশার আলোয়। ভূত চতুর্দশীর শুভেচ্ছা!

আরও পড়ুন -

আরও পড়ুন -

৫. ১৪ পুরুষের আশীর্বাদ আর মা কালীর করুণায় আপনার জীবন হোক শুভ ও নিরাপদ। আপনার পরিবারকে জানাই ভূত চতুর্দশীর আন্তরিক শুভেচ্ছা।

৬. এই পবিত্র দিনে ১৪টি প্রদীপের আলোয় আপনার পূর্বপুরুষেরা পথ খুঁজে নিন এবং আপনার গৃহে আশীর্বাদ বর্ষণ করুন। শুভ ভূত চতুর্দশী!

৮. ভূত চতুর্দশীর শুভ লগ্নে আপনার এবং আপনার পরিবারের সকল অকল্যাণ নাশ হোক। সুখ-শান্তি বজায় থাকুক। শুভেচ্ছা রইল!

৯. ১৪ প্রদীপের উজ্জ্বল আভায় আপনার গৃহে নেমে আসুক অনাবিল শান্তি আর সমৃদ্ধি। শুভ ভূত চতুর্দশী!

১০. অশুভ শক্তিকে দূরে সরিয়ে, মনের সব অন্ধকার দূর করে এগিয়ে চলুন আলোর পথে। ভূত চতুর্দশী ও ছোট দীপাবলির শুভেচ্ছা!

 
SHARE THIS ARTICLE ON