...
...
Next Story

Happy Dol and Holi 2026 wishes in Bengali: রঙের ছোঁয়ায় রাঙুক মন: দোল ও বসন্ত উৎসবে প্রিয়জনদের জানান শুভেচ্ছা, রইল কবিতাও

দোলযাত্রা রঙের উৎসব। যে উৎসব মনের গহীনের আনন্দকে প্রকাশ করে। প্রযুক্তির এই যুগে আমরা হয়তো সামনা-সামনি সবাইকে পাই না, কিন্তু একটি সুন্দর বার্তাই পারে দূরত্বের দেওয়াল ভেঙে হৃদয়ের কাছাকাছি নিয়ে আসতে। তাই দেরি না করে আপনার স্মার্টফোনটি হাতে নিন এবং প্রিয়জনদের পাঠিয়ে দিন সেরা শুভেচ্ছা বার্তাটি।

Published on: Mar 2, 2026, 23:59:56 IST
Advertisement

মাঘের শেষে শিমুল-পলাশের রক্তিম আভা জানান দেয়, ঋতুরাজ বসন্ত এসে গিয়েছে। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ উৎসব হল দোল পূর্ণিমা বা বসন্ত উৎসব। এটি কেবল রঙের খেলা নয়, বরং অশুভ শক্তির বিনাশ আর সম্প্রীতির মেলবন্ধনের এক অনন্য মাধ্যম। এই উৎসবে পরিবার ও বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা আমাদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। শান্তিনিকেতনের ছাতিমতলায় যে বসন্ত উৎসবের সূচনা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আজ তা ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রতিটি কোণায়। দোল পূর্ণিমা বাঙালির অন্তরের মধ্যেই আছে। আর পরের দিন দেশজুড়ে পালিত হয় হোলি। একে অপরের গালে আবির মাখানো, মিষ্টি মুখ করা আর মন থেকে সব ভেদাভেদ মুছে ফেলাই এই দিনের মূল মন্ত্র।

পরিবারকে জানানোর শুভেচ্ছাবার্তা

Nadia: Women daubed in vibrant colours amid 'Holi' festivities, in Nadia, Thursday, Feb. 26, 2026. (PTI Photo) (PTI02_26_2026_000231B) (PTI)
Nadia: Women daubed in vibrant colours amid 'Holi' festivities, in Nadia, Thursday, Feb. 26, 2026. (PTI Photo) (PTI02_26_2026_000231B) (PTI)

১) পরিবারে বড়দের জন্য: এই রঙের উৎসবে তোমার জীবন আরও রঙিন হয়ে উঠুক। বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। শুভ দোল পূর্ণিমা!

২) সকলের জন্য: ‘বসন্তের এই হাওয়ায় আমাদের পরিবারের বন্ধন আরও দৃঢ় হোক। আবিরের রঙে ধুয়ে যাক সব মান-অভিমান। শুভ বসন্ত উৎসব!’

বন্ধুদের জন্য দোলের বার্তা

১) বন্ধু মানেই রঙের পাগলামি আর একসাথে হুল্লোড়। বন্ধুদের পাঠানোর জন্য কিছু আধুনিক মেসেজ হতে পারে এমন:

২) রঙের উৎসবে আজ মাতুক মন, ভালো থাকুক আমার প্রাণের সব বন্ধুগণ! শুভ দোল পূর্ণিমা! হ্যাপি হোলি!

৩) আবিরের ছোঁয়ায় রঙিন হোক তোদের জীবন, আজ সারাদিন চলুক শুধু খাওয়া-দাওয়া আর আনন্দ আয়োজন। শুভ দোলযাত্রা!

৪) আজকের দিনে তোর জীবনের সব দুঃখগুলো আবিরের রঙে ঢেকে যাক। শুভ দোলযাত্রা বন্ধু!

সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসের জন্য ছোট ক্যাপশন

১) রঙিন মনে, রঙিন দিনে, বসন্ত আজ ঘরে ঘরে।

৩) শুভ দোল পূর্ণিমা - ভালোবাসার রঙে রাঙিয়ে তুলুন চারপাশ।

কবিতার ছন্দে দোলের শুভেচ্ছাবার্তা

১) পলাশ রাঙা পথের ধারে, বসন্ত আজ দুয়ার দ্বারে। আবির নিয়ে খেলব খেলা, রঙিন হবে অলস বেলা।

২) নীল দিগন্তে আবির ওড়ে, খুশির জোয়ার পরান ভরে। শুভেচ্ছা জানাই বন্ধু তোমায়, রং লেগে থাক মনের কোণায়।

৩) রঙের ডালি সাজিয়ে হাতে, মাতব সবাই একসঙ্গে। লাল, নীল আর হলুদ-সবুজ, মনটা আজ বড়ই অবুঝ। শুভ দোলযাত্রা।

৪) আবির মাখাব গালটি ভরে, দুঃখ পালাক অনেক দূরে। শুভ দোলের রঙিন প্রীতি, অটুট থাকুক আমাদের প্রীতি।

৪) রঙের খেলায় মাতুক প্রাণ, আকাশ জুড়ে খুশির গান। আবির মাখুক প্রিয় মুখ, জীবন ভরে আসুক সুখ।

৫) পলাশ রাঙা এই বসন্তে, ভালোবাসা আসুক দিগন্তে। রঙের ছোঁয়ায় রঙিন মন, শুভ দোলযাত্রা সারাক্ষণ।

প্রিয় মানুষের জন্য বিশেষ কবিতা

১) প্রিয় কারো জন্য যদি একটু স্পেশাল কিছু পাঠাতে চান, তবে এটি ব্যবহার করতে পারেন। শুভ দোলযাত্রা!

২) আজ বাতাসে পলাশের গন্ধ, কাটুক মনের সব দ্বন্দ্ব। আমার আবির তোমার গালে, ছন্দ মিলুক নতুন তালে। শুভ দোলযাত্রা!

৩) রঙের নেশায় মাতাল বেলা, বসন্ত আজ করছে খেলা। দূর থেকে নয়, হৃদয়ে থেকো - ভালোবেসে আজ রাঙিয়ে রেখো। শুভ দোলযাত্রা!

সম্প্রীতির বার্তা ও দোলযাত্রা

দোলযাত্রা আমাদের শেখায় বৈচিত্র্যের মাঝে ঐক্য। লাল, নীল, হলুদ বা সবুজ—সব রঙ মিলেমিশে যেমন সাদা আলো তৈরি করে, তেমনই আমাদের সমাজের নানা মতের মানুষ এক হয়ে এই উৎসবে শামিল হয়। একে অপরের প্রতি সম্মান প্রদর্শন এবং ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দেওয়াই এই উৎসবের সার্থকতা।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON