দুর্গাপুজোর পর বাঙালির সেরা উৎসব হল কালীপুজো। এই দিনে বাঙালিরা মেতে ওঠেন আলোর উৎসবে। পাশাপাশি বন্ধুবান্ধবদের নিয়ে বাজি ফাটানো তো রয়েছেই। এছাড়াও, অনেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন সপরিবারে বা বন্ধুদের সঙ্গে। কালীপুজোকে ঘিরে সারা বাংলাতেই এক আলাদা ধরনের উন্মাদনা রয়েছে। এই দিন সকাল সকাল আত্মীয় পরিজনদের শুভেচ্ছা জানানোও বহু পুরনো রীতি। বর্তমানে হোয়াটসঅ্যাপ, ফোনেই সকলে শুভেচ্ছা জানিয়ে থাকেন। সেই মতো শুভেচ্ছাবার্তা পাঠাতে হলে কী লিখবেন ভাবছেন? দেখে নিন এখানেই।
কালীপুজো ২০২৫-এর সেরা ১০ বার্তা

১. শুভ কালীপুজো! মা কালী আপনার জীবনের সকল অন্ধকার দূর করে দিক, আর প্রদীপের আলোয় ভরে উঠুক আপনার জগৎ।
২. এই আলোর উৎসবে আপনার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। শুভ শ্যামাপুুজো ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা।
৩. মা কালী আপনার জীবনে ভালোবাসা, সাফল্য এবং সাহস নিয়ে আসুক। অশুভ শক্তির বিনাশ হোক এই পবিত্র দিনে। জয় মা কালী!
৪. মা কালীর কৃপা আপনার ও আপনার পরিবারের প্রতি সর্বদা থাকুক এই কামনা করি। শুভ দীপান্বিতা কালীপুজো!
৫. সকল আঁধার ভেদ করে আলোকময় হোক পৃথিবী। রইল শুভ কালীপুজোর প্রীতি ও শুভেচ্ছা।
আরও পড়ুন - ভূত চতুর্দশীতে প্রিয়জনদের হোয়াটসঅ্যাপে পাঠান শুভেচ্ছাবার্তা, রইল সেরা ১০ মেসেজ
আরও পড়ুন - শ্যামাপোকা সকালে মরে পড়ে থাকে কেন? রয়েছে প্রকৃতির করুণ কাহিনি
৬. শ্যামা মা এসো ঘরে, আলোর দিশা দিয়ে, দ্বেষ-হিংসা সব ভুলে, সৌভাগ্যের প্রতীক হয়ে। শুভ কালীপুজো!
{{/usCountry}}৬. শ্যামা মা এসো ঘরে, আলোর দিশা দিয়ে, দ্বেষ-হিংসা সব ভুলে, সৌভাগ্যের প্রতীক হয়ে। শুভ কালীপুজো!
{{/usCountry}}৭. দীপাবলির এই শুভক্ষণে আপনার পরিবারকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। মা কালী যেন সর্বদা আপনাদের রক্ষা করেন।
৮. প্রদীপের আলোয় মুছে যাক সকল কালিমা। বয়ে আসুক সুখ ও শান্তি। শুভ কালীপুজো!
৯. মা লক্ষ্মী ও গণেশের আশীর্বাদে আপনার ধন-সম্পদ, সুখ-শান্তি অক্ষত হোক। কালীপুজো ও দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা।
১০. দুঃখগুলো দূরে যাক, সুখে জীবন ভরে যাক। শুভ কালী পুুজোর শুভেচ্ছা আপনার জন্য!