...
...
Next Story

Diet to Keep Kidney Fit: কিডনি সুস্থ রাখতে ডায়েটে এই খাবারগুলি রাখতে একদমই ভুলবেন না! বিশেষজ্ঞের পরামর্শ একনজরে

কিডনি সুস্থ থাকলে শরীরের সার্বিক উন্নতি ঘটে। ফিটনেস বিশেষজ্ঞ বিজয় টক্কর এই বিষয়টি নিয়ে বেশ কয়েকটি টিপস দিচ্ছেন। তিনি জানান দিচ্ছেন, কোন কোন ধরনের খাবার ডায়েট চার্টে রাখলে, কিডনি সুস্থ থাকতে পারে।

Published on: Jan 28, 2026, 09:50:40 IST
By
Prefer HTon Google
Advertisement

আমাদের সার্বিক ফিটনেসের একটা বড় দিক হল কিডনি। কিডনির জটিলতা বাড়লে শরীরের বিভিন্ন দিকের সমস্যা বেড়ে যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, কিডনিকে সুস্থ রাখা খুব একটা কঠিন কাজ নয়। যদি সঠিক নিয়ম মেনে, সঠিক ডায়েট চার্ট মেনে রোজ খাওয়া দাওয়া করা যায়, তাহলে কিডনি সুস্থ থাকতে বাধ্য। আর কিডনি ফিট হলেই সার্বিক ফিটনেটেসের অনেকটা দিক হয়ে যায়। কিডনি সুস্থ থাকলে হাড় থাকে মজবুত, রক্ত চাপ থাকে নিয়ন্ত্রণে, সাধারণ হিমোগ্লোবিন নির্দিষ্ট পরিমাণের মধ্যে থাকে। ফিটনেস অন্তঃপ্রনর বিজয় টক্কর এই বিষয়টি নিয়ে বেশ কয়েকটি টিপস দিচ্ছেন। তিনি জানান দিচ্ছেন, কোন কোন ধরনের খাবার ডায়েট চার্টে রাখলে, কিডনি সুস্থ থাকতে পারে।

কিডনি সুস্থ রাখতে শুধু পরিমাণমতো জলই নয়, ডায়েটে প্রয়োজন এই খাবারগুলিও
কিডনি সুস্থ রাখতে শুধু পরিমাণমতো জলই নয়, ডায়েটে প্রয়োজন এই খাবারগুলিও

কিডনির জন্য ডায়েট চার্ট:

- জল পান করার পরিমাণ বাড়াতে হবে। সাধারণ ৭ থেকে ৮ গ্লাস জল নিত্যদিন প্রয়োজন। এটি কিডনি ও শরীরের সার্বিক সুস্থতার জন্য প্রয়োজন।

-উচ্চ প্রোটিন, কিডনির সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে। কিডনিত স্টোন থেকে শুরু করে যদি বিভিন্ন রকমের সমস্যা থাকে, তাহলে প্রোটিন জাতীয় খাবার বেশি খাওয়া থেকে বিরত থাকুন। এক কিলোগ্রামের হিসাবে প্রতিদিন ১ গ্রাম প্রোটিন খেলে তা কার্যকরী ফল দিতে পারে।

- প্রসেসড, রিফাইন্ড খাবার থেকে বাঁচুন। এই ধরের খাবারে চিনির পরিমাণও অনেক সময় বেশি থাকে। সুগারের সমস্যা শরীরে বগু ধরনের জটিলতা বাড়ায়। প্রসেসড ফুড থেকে সমস্যা বাড়ে কিডনির। ফলে গাছ পাকা জিনিস, বা টাটকা সবজি পেলে , তা খাওয়ার দিকে ঝুঁকতে পারেন।

-যে সমস্ত ফলে ভিটামিন সি রয়েছে সেই সমস্ত খাবার খাওয়া উচিত। শসা, কলা জাতীয় খাবার কিডনি সুস্থ রাখতে ভাল খাবার।

- খাবারে সোডিয়ামের পরিমাণ কম রাখা জরুরি। এছাড়াও বাড়ির বাইরে তৈরি মিষ্টির দিকে না ঝুঁকে বাড়িতে বানানো কম মিষ্টি খেলে তা উপকার দিতে পারে।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON