...
...
Next Story

Woman Bone Health Tips: মহিলাদের বয়সকালে হাড় মজবুত রাখতে কী কী করা উচিত? কিছু টিপস একনজরে

Woman Bone Health Tips: বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মহিলাদের হাড়ের ক্ষমতা অনেকটাই কমে যেতে থাকে। এরজন্য প্রয়োজন সঠিক জীবনযাত্রা।

Published on: May 12, 2026, 09:16:59 IST
Advertisement

Woman Bone Health Tips: হাড় আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ দিক। শরীরে শক্তি যোগানোর অন্যতম দিক হল হাড়। শরীর সচল রাখার অন্যতম দিক হল হাড়। হাড়ে মজুত হতে থাকে প্রয়োজনীয় মিনারেল। হাড়ে মজুত থাকে বোন ম্য়ারো। রক্তকোষ তৈরির ক্ষেত্রেও রয়েছে এর প্রভাব। উল্লেখ্য, শরীরের মধ্যে হাড় জীবনের বিভিন্ন সময় নিজের মতো করে গড়ে উঠতে থাকে। বয়স যত বাড়ে ,ততই হাড় হারাতে থাকে ক্ষমতা। মহিলাদের ক্ষেত্রে এই হাড়ের সক্ষমতা হারানোর প্রক্রিয়া মেনোপজের পর থেকেই শুরু হয়ে যায়। ফলে সতর্ক থাকা খুবই জরুরি। অনেক সময়, অস্টিওপোরোসিসের সমস্যা এক্ষেত্রে তৈরি হয়। মেদান্তা গুরুগ্রামের চিকিৎসক ডক্টর সুমিত কুমার এই বিষয়ে কয়েকটি টিপস দিয়েছেন।

মহিলাদের বয়সকালে হাড় মজবুত রাখতে কী কী করা উচিত? কিছু টিপস একনজরে
মহিলাদের বয়সকালে হাড় মজবুত রাখতে কী কী করা উচিত? কিছু টিপস একনজরে

বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মহিলাদের হাড়ের ক্ষমতা অনেকটাই কমে যেতে থাকে। এরজন্য প্রয়োজন সঠিক জীবনযাত্রা। যে জীবনযাত্রার একটি দিক হল শারীরিক কসরৎ, পুষ্টিগুণ যুক্ত খাবার খাওয়া। এবং অবশ্যই দূরে থাকতে হবে ধূমপান ও মদ্যপানের নেশা থেকে। এছাড়াও সময়ে সময়ে জলপানের ক্ষেত্রেও রয়েছে বেশ কয়েকটি টিপস।

হাড়ের সমস্যা কাটাতে কী কী করণীয়?

- অতিরিক্ত মদ্যপান, তামাক সেবন, প্রসেসড খাবার খাওয়া, সোডা পান অনেক সময় শরীরের ক্যালসিয়ামের ক্ষতি করে। ভিটামিন ডিকে কম করে দেয়। ফলে দুর্বলতা আসে শরীরে।

-শরীরের কসরৎ বাড়াতে হবে। ব্যয়ামের অভ্যাস জরুরি।

-এস্ট্রোজেন হরমনের জন্য হাড়ের সমস্যায় মহিলারা বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভোগেন। গর্ভাবস্থা, মেনোপজ, ব্রেস্টফিডিং হাড়ের ক্ষমতার উপর প্রভাব ফেলে।

হাড় মজবুত রাখতে ব্যায়াম

চিকিৎসকরা বলছেন, জগিং, হাঁটা চলাকে জারি রাখতে। শারীরিক কসরৎ কোনও মতেই থামানো যাবে না। এক্ষেত্রে ব্যায়াম খুবই কার্যকরী দিক।

ভিটামিন ডি

হাড়ের ক্ষমতা বাড়াতো প্রয়োজন ক্যালসিয়ামে পরিপূর্ণ ডায়েট। মাছ, আমন্ড, ব্রকোলি, তফুতে পাওয়া যায় এই ধরনের ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অভাবেই জন্ম নেয় অস্টিওপোরোসিস, ক্ষণভঙ্গুর হাড়ের সমস্যা।

কম নুন খেতে হবে

বিশেষজ্ঞরা বলছেন, ক্যাফিনের পরিমাণ কম যেমন করা উচিত ,তেমনই ডায়েটে যেকোনও খাবারে অল্প নুন খাওয়া উচিত। নুন অল্প খেলে তা ভীষণভাবে শরীরকে ফিট রাখে। হাড়ের সমস্যা থেকেও দূরে রাখে।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON