...
...
Next Story

Health Tips: কয়েক সেকেন্ডের দুশ্চিন্তায় কমে রোগ প্রতিরোধ ক্ষমতা! কীভাবে সমস্যা মুক্তি ঘটাব

Health Tips: অধ্যয়ন থেকে জানা যায়, কয়েক সেকেন্ডের দুশ্চিন্তা আমাদের কয়েক ঘণ্টার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। তবে যোগাভ্যাসের মাধ্যমে অবসাদ থেকে মুক্তি পেতে পারেন।

Published on: May 11, 2026, 08:02:18 IST
Advertisement

Health Tips: মন ও শরীরের সবচেয়ে বড় শত্রু হল অবসাদ। কিছু কিছু অধ্যয়ন থেকে জানা যায়, কয়েক সেকেন্ডের দুশ্চিন্তা আমাদের কয়েক ঘণ্টার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। তবে যোগাভ্যাসের মাধ্যমে অবসাদ থেকে মুক্তি পেতে পারেন।

কয়েক সেকেন্ড দুশ্চিন্তায় কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা! কীভাবে মুক্তি পাবেন?
কয়েক সেকেন্ড দুশ্চিন্তায় কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা! কীভাবে মুক্তি পাবেন?

যোগাভ্যাস করলে মন স্বাভাবিকভাবে শান্ত হয়। একটি ব্যস্ত, বিচলিত অবস্থা থেকে মনের প্রাকৃতিক শান্তি ফিরিয়ে আনে। শান্ত মস্তিষ্ক আমাদের সমস্ত ধারণা স্পষ্ট ভাবে দেখতে পারে এবং বুদ্ধিমত্তার প্রয়োগ করে সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

যে কোনও অবসাদগ্রস্ত ব্যক্তির জন্য যোগাভ্যাস, বিশেষত মেডিটেশন বা ধ্যান গেম চেঞ্জারের ভূমিকা পালন করতে পারে।

অবসাদমুক্তিতে কীভাবে সাহায্য করে যোগাসন?

১. ধ্যান- মন শান্ত ও স্থির করার জন্য ধ্যান একটি শক্তিশালী অস্ত্র। আপনি আসনে বসুন, অনুক্রমের মাধ্যমে গতিশীল থাকুন বা ধ্যান মুদ্রায় বসে থাকুন - যাই করুন না কেন আপনি যখন নিজের সচেতনতাকে শ্বাস পর্যন্ত নিয়ে যান, তখন সমস্ত কিছুর গতি কমে আসে।

২. ইতিবাচক শক্তি- প্রতিদিন যোগাভ্যাস করে স্বাস্থ্যোন্নতি ঘটানো যায়। যোগ শরীরের ইতিবাচক শক্তিকে প্রভাবিত কর, যার ফলে ব্যক্তি শান্ত, কেন্দ্রীভূত, ভারসাম্যযুক্ত ও অবসাদ মুক্ত হয়। বাড়ি বা বাইরে যেখানেই থাকুন না কেন, যোগ আপনাকে স্বস্তি দিতে সাহায্য করে।

৪. মেজাজ- মেজাজ ভালো রাখবে যোগাভ্যাস। কঠিন পরিস্থিতির কারণে অবসাদ ও দুশ্চিন্তার লক্ষণ দেখা দিলে, তা নিয়ন্ত্রণ করতে যোগ সাহায্য করে।

৫. মানসিক দৃঢ়তা- যোগাভ্যাসের ফলে মানসিক দৃঢ়তা বৃদ্ধি হয়। আপনি যখন কোনও যোগ্যাভ্যাস করেন, তখন আপনার মন মাংসপেশীর সমন্বয় বজায় রাখতে বা শরীরের কোনও মুদ্রা অথবা ভঙ্গিকে সঠিক রাখতে ব্যস্ত হয়ে পড়ে।

৬. ভালো ঘুম- অবসাদ আপনার ঘুম কেড়ে নিতে পারে। আপনার স্লিপ প্যাটার্ন নষ্ট করে দিতে পারে। অবসাদমুক্তির জন্য যোগাভ্যাস করুন। ফলে এই চক্র ভাঙবে ও আপনি স্বস্তি লাভ করবেন।

 
ABOUT THE AUTHOR
Suman Roy

সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।

SHARE THIS ARTICLE ON