প্রতি দিন ব্যবহার করার মতো বহু জিনিস থাকে আমাদের জীবনে। এর কয়েকটা দীর্ঘ দিন চলে, কয়েকটা আবার নির্দিষ্ট সময় অন্তর অন্তর বদলাতে হয়। যেমন টুথব্রাশ, মাথার বালিশের ঢাকা বা গা পরিষ্কারের স্পঞ্জ। কোনটি কত দিনের বেশি ব্যবহার করা উচিত নয়? জেনে নিন এখানে।

ঘরে পরার স্লিপার বা চটি প্রতি ৬ মাস অন্তর বদলে ফেলা উচিত। মনে রাখবেন, খুব পাতলা বা শক্ত চটি পায়ের জন্য ক্ষতিকর। পাতলা হয়ে যাওয়া চটি দীর্ধ দিন ব্যবহার করলে স্নায়ুর মারাত্মক ক্ষতি হতে পারে।
বছরের পর বছর একই বালিশ ব্যবহার করবেন না। প্রতি ২-৩ বছর পর পর বালিশ বদলে ফেলুন বা বালিশের তুলো বদলে ফেলুন। তাতে ভালো ঘুম হবে। এছাড়াও বালিশের কভার নিয়মিত কাচা উচিত।
স্নানের সময় গায়ে সাবান মাখার কাজে ব্যবহৃত স্পঞ্জ প্রতি ৩-৪ মাস অন্তর বদলে ফেলা জরুরি। স্নানের সময় ব্যবহারের পর এগুলো ভালো করে ধুয়ে রাখুন। এতে সাবান রয়ে গেলে তা পরে ত্বকের মারাত্মক সমস্যা ডেকে আনতে পারে।
৩-৪ মাস অন্তর টুথব্রাশ বদলে ফেলুন। এতে মুখের স্বাস্থ্য ভালো থাকে। না হলে মুখের নানা ধরনের সমস্যা তো বটেই পেটের নানা ঝামেলাও বাড়তে পারে।
পারফিউমের বোতলের ঢাকনা যদি না খোলা হয়, সে ক্ষেত্রে সেটি ৩ বছর পর্যন্ত ঠিক থাকে। আর বোতলের ঢাকনা খুলে ফেলার পর বছর দুয়েক পর্যন্ত ভালো থাকে। তাই প্রতি দুই থেকে তিন বছর পর পর পারফিউম বদলে ফেলাই ভালো।
{{/usCountry}}পারফিউমের বোতলের ঢাকনা যদি না খোলা হয়, সে ক্ষেত্রে সেটি ৩ বছর পর্যন্ত ঠিক থাকে। আর বোতলের ঢাকনা খুলে ফেলার পর বছর দুয়েক পর্যন্ত ভালো থাকে। তাই প্রতি দুই থেকে তিন বছর পর পর পারফিউম বদলে ফেলাই ভালো।
{{/usCountry}}গামছা বা তোয়ালে রোজকার প্রয়োজনীয় একটি জিনিস। গামছা বা তোয়ালে প্রতি দিন ব্যবহারের পরে ভালো করে ধুয়ে নেওয়া উচিত। আর ৬ মাস অন্তর গামছা বদলে ফেলা উচিত। আর তোয়ালের ক্ষেত্রে ১ বছরের বেশি ব্যবহার করা উচিত নয়।
বেশি দিন থাকলে রান্নার মশলাপাতির স্বাদ বা গন্ধ নষ্ট হয়ে যায়। অনেক সময় তাতে ছত্রাকও জন্মায়। তাই গুঁড়ো মশলা ৬ মাসের বেশি না রাখাই ভালো। এমন ভাবে কিনুন, যাতে মশলা তার মধ্যেই ব্যবহার করে ফেলতে পারেন।