এখন বড়দের জীবন বেশি করে ডিজিটাল মাধ্যম নির্ভর হয়েছে। ছোটরাও এর ব্যতিক্রম নয়। বরং ডিজিটাল মাধ্যমগুলির প্রভাব আরও বেশি করে পড়েছে ছোটদের উপর। কারণ পড়াশোনা থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে যোগাযোগ— বেশির ভাগটাই এখন ডিজিটাল মাধ্যমে।

{{^htLoading}} {{/htLoading}}
এর ফলে নানা রকমের সমস্যা বাড়ছে ছোটদের মধ্যে। সম্প্রতি শিশুরোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই অতিরিক্ত Screen Time বা মোবাইল এবং কম্পিউটার ব্যবহার শিশুদের নানা সমস্যা বাড়িয়ে দিচ্ছে।
কী কী সমস্যা হচ্ছে এর ফলে?
- এই জাতীয় ডিজিটাল মাধ্যম থেকে এক ধরনের নীল আলো বিচ্ছুরিত হয়। এত ঘুম কমে যায়। তাতে বাড়ে মেদ। কমে যায় খাবার হজম করার ক্ষমতা।
- মনোবিদরা বলছেন, এই ধরনের যন্ত্র অতিরিক্ত ব্যবহারের ফলে শিশুদের মনের ভাব প্রকাশের ক্ষমতা, অন্যদের সঙ্গে ভাবের আদানপ্রদানের ক্ষমতা কমে যায়। মানসিক বিকাশের ক্ষেত্রেও সমস্যা হয়।
- বহু শিশুর কথা বলার ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি করতে পারে এই যন্ত্রগুলির অতিরিক্ত ব্যবহার।
- এই ধরনের যন্ত্র নিয়ে বেশি ক্ষণ সময় কাটানোর ফলে খেলাধুলোর সময় কমতে থাকে। তাতে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ার আশঙ্কা থাকে শিশুদের।
- কোলেস্টেরল বা হৃদরোগের আশঙ্কা শিশুদের মধ্যে বাড়তে পারে কি না, তার প্রমাণ এখনও পাওয়া যায়নি। কিন্তু অন্য যে সমস্যাগুলি দেখা দিচ্ছে, তার প্রভাবে এই দু’টি সমস্যা বাড়েতেই পারে। তেমনই বলছেন চিকিৎসকরা।
কত ক্ষণ শিশুদের মোবাইল বা কম্পিউটার ব্যবহার করতে দেবেন?
- ৬ বছর বা তার বেশি বয়সের শিশুদের: দৈনিক ২ ঘণ্টার বেশি নয়। পড়াশোনা এবং বিনোদন মিলিয়ে এই সময়ের বেশি ব্যবহার করতে দেবেন না। যদি পড়াশোনায় এই সময়টি লেগে যায়, তাহলে মোবাইল নির্ভর বিনোদন বন্ধ করতে হবে।
- ২ বছর থেকে ৫ বছরের মধ্যে শিশুদের: দৈনিক ১ ঘণ্টার বেশি নয়। সেটিও শুধু পড়াশোনা বা কিছু শেখানোর জন্য। এই ধরনের যন্ত্র নির্ভর বিনোদন তাদের হাতে তুলে দেওয়া যাবে না।
- ১৮ মাস থেকে ২ বছরের মধ্যে শিশুদের: সপ্তাহে ২ থেকে ৩ বার তাদের হাতে এই জাতীয় যন্ত্র দেওয়া যাবে। তাও শুধুমাত্র কিছু শেখানোর জন্য। এবং ১ ঘণ্টার বেশি ব্যবহার করতে দেওয়া উচিত নয়।
- ১৮ মাসের নীচে: এই বয়েসর শিশুদের হাতে কখনও মোবাইল ফোন দেওয়া উচিত নয় বলে জানাচ্ছেন চিকিৎসকরা। তাতে শিশুর চোখ এবং মস্তিষ্কের ভয়ানয় ক্ষতি হতে পারে। এই বয়সে সবচেয়ে দ্রুত মস্তিষ্কের বিকাশ হয়। সেই বিকাশও থমকে যেতে পারে এর ফলে।
{{^htLoading}} {{/htLoading}}
{{^usCountry}}{{/usCountry}}
Advertisement
{{/htLoading}}{{#usCountry}} {{/usCountry}}