বর্তমানে স্যোশাল মিডিয়া খুললেই একটি পোস্ট সামনে আসছে তা হল আসল পনির ও নকল পনিরের যাচাই। অনেকে তো আবার নামী দামী রেস্তোরাঁয় গিয়েও সেখানকার পনির পরীক্ষা করে দেখছেন। তবে ঘরোয়া কিছু পদ্ধতি রয়েছে যা দিয়ে খুব সহজেই আসল ও নকল পনির দেখা যায়।

হাতে চাপ দিয়ে দেখা: পনির যদি আসল হয় হাতের চাপে ভেঙে যাবে না। এমনকী সহজে গুঁড়ো হয়ে যাবে না। স্কিমড মিল্কের পনির হলে অল্প চাপেই সেটা ভেঙে যেতে পারে, এমনকী গুঁড়োও হয়ে যেতে পারে।
সোয়াবিন দিয়ে যাচাই: তাছাড়াও সোয়াবিনের গুড়ো দিয়ে পরীক্ষা করতে পারেন। প্রথমে এক টুকরো পনির ফুটিয়ে নিন। তারপর আঁচ নিভিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তাতে সোয়াবিনের গুঁড়ো দিন। যদি তা লাল হয়ে যায় তাহলে তা খাঁটি পনির নয়।
নরম হবে: খাঁটি পনির খুবই নরম হয়। এটা খুব একটা চিবিয়ে খেতে হয় না। তবে ভেজাল পনির অনেকটা রাবারের মতো হয়। সেক্ষেত্রে তা চিবিয়ে খেতে হয়। রাবারের মতো পনির মূলত ভেজালের।
অড়হর ডালের গুঁড়ো: প্রথমে একটু করো পনির কড়াইতে নিতে হবে। এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে ফুটতে দিতে হবে। জল ফুটে এলে আঁচ নিভিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার জলের মধ্যে অড়হর ডালের গুঁড়ো দিয়ে দিন। কিছু ক্ষণ পর জল লাল হয়ে এলে বুঝতে হবে পনিরের মধ্যে ইউরিয়া মেশানো রয়েছে।
আয়োডিন টিংচার: তাছাড়া বর্তমানে জনপ্রিয় আয়োডিন টিংচারের মিশ্রণ। পনির খাঁটি না হলে তা পরীক্ষা করে দেখতে পারেন। এক্ষেত্রে প্রথমে কড়াইতে কিছুটা জল ফুটিয়ে নিতে হবে। এবারে এতে পনির দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর আঁচ নিভিয়ে দিন। এই মিশ্রণে এবার কয়েক ফোঁটা আয়োডিন টিংচার দিতে হবে। টিংচার দেওয়ার পর পনিরের রং নীল হচ্ছে কি না তা দেখতে হবে।
{{/usCountry}}আয়োডিন টিংচার: তাছাড়া বর্তমানে জনপ্রিয় আয়োডিন টিংচারের মিশ্রণ। পনির খাঁটি না হলে তা পরীক্ষা করে দেখতে পারেন। এক্ষেত্রে প্রথমে কড়াইতে কিছুটা জল ফুটিয়ে নিতে হবে। এবারে এতে পনির দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর আঁচ নিভিয়ে দিন। এই মিশ্রণে এবার কয়েক ফোঁটা আয়োডিন টিংচার দিতে হবে। টিংচার দেওয়ার পর পনিরের রং নীল হচ্ছে কি না তা দেখতে হবে।
{{/usCountry}}পাঠকদের প্রতি: প্রতিবেদনটি স্বাস্থ্য সংক্রান্ত সাধারণ জ্ঞানের ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা কথার ভিত্তিতে কোনও পদক্ষেপ না করার অনুরোধ করা হচ্ছে। স্বাস্থ্য নিয়ে যে কোনও প্রশ্ন, যে কোনও সমস্যার সমাধানের জন্য চিকিৎসক বা পেশাদার বিশেষজ্ঞের পরামর্শ নিন।