Easy Tips to remove Ants: বাড়িতে পিঁপড়ের উপদ্রবে নাজেহাল? তাড়ানোর জন্য এই সহজ ঘরোয়া টিপস রইল

বাড়িতে যেখানে সেখানে পিঁপড়েদের আনাগোনার ফলে বিরক্ত? পিঁপড়ে তাড়াতে ঘরোয়া এই জিনিসগুলি ব্যবহার করে দেখুন।

Published on: Oct 31, 2025, 20:20:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাড়িতে হাঁটা চলা করতে গেলেই পিঁপড়ের কামড়ে অতিষ্ট হয়ে পড়েন অনেকেই! সামান্য বৃষ্টি, মেঘলা আকাশ হলেই পিঁপড়ের আনাগোনাই, চিনি, গুড় রাখা বেশ কঠিন হয়ে পড়ে। সবেতেই কার্যত পিঁপড়ের অনায়াস যাতায়াতের ফলে সমস্যার পরিমাণ দ্বিগুণ হয়। এই অবস্থায় ঘরে থাকা, হাতের কাছে পড়ে থাকা জিনিসপত্রে ভরসা করেই পিঁপড়ের জ্বালা থেকে মুক্তি পেতে পারেন। কীভাবে কোন জিনিস ব্যবহার করবেন, তা দেখে নিন।

সামান্য বৃষ্টি হলেই পিঁপড়ের আনাগোনা ঘরে লেগেই থাকে!
সামান্য বৃষ্টি হলেই পিঁপড়ের আনাগোনা ঘরে লেগেই থাকে!

নুন

ঘর মোছার জলে ফেলে দিতে পারেন এক চামক নুন। নুন থেকে পিঁপড়ে একটু দূরেই থাকে! ফলে ঘর থেকে পিঁপড়ে তাড়ানোর ক্ষেত্রে মোক্ষম অস্ত্র হতে পারে নুন। একটি বোতলে ৩ থেকে ৪ চামচ নুন জল ভরে তা ঘরে ছিটিয়ে দিতে পারেন। তাতে পিঁপড়েরা পিছু হটতে পারে!

(Shiuli flower Haircare Tips: কোঁচড় ভরা শিউলিতেই লুকিয়ে চুলের জেল্লার জাদুকাঠি! হেয়ার প্য়াক তৈরির টিপস রইল )

পুদিনা পাতা

ঘরের কোণে যেখানে যেখানে পিঁপড়ে হচ্ছে সেখানে পুদিনা পাতা একটু থেঁতো করে তা জলে মিশিয়ে জল ছিটিয়ে রাখুন। পুদিনার তেলও জলের সঙ্গে মিশিয়ে ছিটিয়ে নিতে পারেন।

লেবু

লেবু খাওয়ার পর তার অবশিষ্টাংশ ঘরের কোণে রাখতে পারেন। তাতে পিঁপড়ের উপদ্রব থেকে বাঁচতে পারেন। লেবুর রসও সেই সমস্ত জায়গায় ফেলে রাখতে পারেন, ঘরের যে কোণগুলিতে পিঁপড়ে যাতায়াত করে।

ভিনিগার

সাদা ভিনিগার পিঁপড়ের যম! এই গন্ধ পিঁপড়ের সহ্য হয়না বলে মত বহু রিপোর্টের। ফলত, যেখানে একফোঁটা ভিনিগার পড়ে থাকে, তার ধারে কাছেও ঘেঁষেওনা পিঁপড়ে।

গোলমরিচ গুঁড়ো

গোলমরিচ থেকে দূরে থাকে পিঁপড়ে। আর তার জন্য ঘরে যেখানেই দেখবেন পিঁপড়ের আনাগোনা, সেখানেই গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবেন। কোনও বোতলের জলে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিয়ে তা ছিটিয়ে দিতে পারেন। তাতেও পিঁপড়ে পালাতে পারে।

দারচিনি, লবঙ্গ, তেজপাতা

পিঁপড়ের বিরুদ্ধে মাঠে নামাতে পারেন দারচিনি, লবঙ্গ, তেজপাতার সমাহার! এই তিন জিনিস মা ঠাকুমার আমল থেকে দাপিয়ে ব্যাটিং করে আসছে পিঁপড়ের বিরুদ্ধে। এই তিনি জিনিস গুঁড়ো করেও ছড়িয়ে দিতে পারেন বাড়ির কোণে, কিম্বা যে খাবারে খুব পিঁপড়ে হচ্ছে, তাতে এগুলি ছড়িয়ে দিতে পারেন।

(বি.দ্র- কোনও ধরনের অ্যালার্জি থাকলে, বা ত্বকের, চুলের বিশেষ অবস্থা থাকলে, এই টিপস গ্রহণ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। এই টিপস সাধারণ তথ্যের ওপর নির্ভর। বিশদ জানতে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন )