...
...
Next Story

Fairfax on IDBI Bank acquisition: বিশ্বে IDBI ব্যাঙ্ক নিয়ে মেগাপ্ল্যান ফেয়ারফ্যাক্সের, ৫২,৮৭৮ কোটি টাকার অধিগ্রহণ

Fairfax on IDBI Bank acquisition: ভারতীয় ব্যাঙ্কিং ও আর্থিক ক্ষেত্রে একটি নয়া অধ্যায়ের সূচনা হতে চলেছে। কানাডা-ভিত্তিক সংস্থা ফেয়ারফ্যাক্স ফাইন্যান্সিয়াল হোল্ডিংস প্রায় ৫২,৮৭৮ কোটি টাকার বিনিময়ে আইডিবিআই ব্যাঙ্কের নিয়ন্ত্রণকারী মেজরিটি স্টেক অধিগ্রহণ করতে চলেছে।

Published on: Nov 12, 2026, 23:29:44 IST
By
Prefer HTon Google
Advertisement

Fairfax on IDBI Bank acquisition: ভারতীয় ব্যাঙ্কিং ও আর্থিক ক্ষেত্রে একটি নয়া অধ্যায়ের সূচনা হতে চলেছে। কানাডা-ভিত্তিক সংস্থা ফেয়ারফ্যাক্স ফাইন্যান্সিয়াল হোল্ডিংস প্রায় ৫২,৮৭৮ কোটি টাকার বিনিময়ে আইডিবিআই ব্যাঙ্কের (IDBI Bank) নিয়ন্ত্রণকারী মেজরিটি স্টেক অধিগ্রহণ করতে চলেছে। এই মেগা ডিলের মাধ্যমে ভারতের আর্থিক খাতে ফেয়ারফ্যাক্স এক বিশাল পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কিং কাঠামোর বাইরে গিয়ে কীভাবে একটি পূর্ণাঙ্গ ‘ফিন্যান্সিয়াল পাওয়ারহাউস’ গড়ে তোলা যায়, তারই রূপরেখা তৈরি করেছে বিলিয়নেয়ার ইনভেস্টর প্রেম ওয়াটসার এই সংস্থা।

সরকারের বেঞ্চমার্ককে ছাপিয়ে সেরা দরপত্র

বিশ্বে IDBI ব্যাঙ্ক নিয়ে মেগাপ্ল্যান ফেয়ারফ্যাক্সের, ৫২,৮৭৮ কোটি টাকার অধিগ্রহণ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
বিশ্বে IDBI ব্যাঙ্ক নিয়ে মেগাপ্ল্যান ফেয়ারফ্যাক্সের, ৫২,৮৭৮ কোটি টাকার অধিগ্রহণ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

জানা গিয়েছে, আইডিবিআই ব্যাঙ্কের ৬০.৭২ শতাংশ শেয়ার বা নিয়ন্ত্রণকারী অংশীদারিত্বের জন্য ফেয়ারফ্যাক্স শেয়ার প্রতি ৮১ টাকা দর হেঁকেছে। যেখানে ভারত সরকারের নিজস্ব স্বাধীন মূল্যায়ন বা বেঞ্চমার্ক ভ্যালুয়েশন ছিল শেয়ার প্রতি ৭৫.৯৯ টাকা। আন্তর্জাতিক স্তরে অনুষ্ঠিত স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমেই ফেয়ারফ্যাক্স এই জয় হাসিল করেছে।

২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত হিসাব অনুযায়ী আইডিবিআই ব্যাঙ্কের রেগুলেটরি বুক ভ্যালু ছিল শেয়ার প্রতি ৫১.৮৫ টাকা। ফেয়ারফ্যাক্সের প্রস্তাবিত দর এই বুক ভ্যালুর তুলনায় প্রায় ৫৬ শতাংশ প্রিমিয়াম নির্দেশ করে। শুধু তাই নয়, চূড়ান্ত দরপত্র আহ্বানের আগের শেষ ট্রেডিং ডে'তে (১৮ মে) ব্যাংকের শেয়ারের বন্ধ হওয়া দর (৭০.৩৮ টাকা) থেকে এই অফার প্রাইজ ছিল প্রায় ১৫ শতাংশ বেশি। চুক্তি সংক্রান্ত অনিশ্চয়তা কাটার পর থেকেই শেয়ার বাজারে আইডিবিআই ব্যাঙ্কের শেয়ারের দাম তার মৌলিক ভ্যালুয়েশনের দিকে এগোচ্ছে।

দীর্ঘ পথ অতিক্রম ও কঠোর নজরদারি

উল্লেখ্য, টানা কয়েক বছর আর্থিক সঙ্কটে ভোগার পর ২০১৭ সালের মে মাস থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত আইডিবিআই ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্কের ‘প্রম্পট কারেক্টিভ অ্যাকশন’ (PCA) কাঠামোর অধীনে ছিল। সেই সংকটজনক পরিস্থিতিতে ব্যাঙ্ককে টিকিয়ে রাখতে সরকার ও এলআইসি বারবার মূলধন জোগান দিয়েছিল। এই নিলাম প্রক্রিয়ায় অংশ নেওয়া প্রতিটি সংস্থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কড়া ‘ফিট অ্যান্ড প্রপার’ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে।

ফেয়ারফ্যাক্সের প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার পিটার ক্লার্ক জানান, ‘আমরা বিশ্বাস করি আইডিবিআই ব্যাঙ্কের গ্লোবাল রিচ-সহ ভারতের অন্যতম সেরা একটি ইউনিভার্সাল ব্যাংক হয়ে ওঠার সমস্ত সম্ভাবনা রয়েছে। এটি ভারতের ক্রেডিট-টু-জিডিপি অনুপাত বাড়াতে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

 
SHARE THIS ARTICLE ON