...
...
Next Story

Kali Puja 2025 Wishes: কালীপুজোয় প্রিয়জনদের জানান শুভেচ্ছাবার্তা! কী লিখবেন? রইল সেরা ১০ মেসেজের খোঁজ

Kali Puja 2025 Best Wishes & Messages: কালীপুজোয় প্রিয়জনদের শুভেচ্ছাবার্তা পাঠান অনেকেই। কিন্তু কী লিখলে ভালো হয়, তা বুঝে উঠতে পারেন না। এখানে হদিশ রইল সেরা ১০ মেসেজের।

Published on: Oct 19, 2025 04:21 PM IST
Advertisement

কালীপুজো বাঙালির আরেক বড় উৎসব। এই দিন প্রিয়জনদের অনেকেই শুভেচ্ছাবার্তা পাঠিয়ে থাকেন। আধুনিক সময়ে মোবাইলে হোয়াটসঅ্যাপে শুভেচ্ছাবার্তা লিখে পাঠানোই রীতি। কিন্তু লিখতে গিয়ে অনেকেই ভেবে পান না কী লিখবেন। এখানে রইল সেরা ১০টি বার্তার খোঁজ। বেছে নিতে পারেন এখান থেকে।

কালীপুজো ২০২৫ উপলক্ষে সেরা ১০ শুভেচ্ছাবার্তা

কালীপুজোয় প্রিয়জনদের জানান শুভেচ্ছাবার্তা!
কালীপুজোয় প্রিয়জনদের জানান শুভেচ্ছাবার্তা!

১. শুভ কালীপুজো! মা কালী আপনার জীবনের সকল অন্ধকার দূর করে দিক, আর প্রদীপের আলোয় ভরে উঠুক আপনার জগৎ। শুভ কালীপুজো!

২. এই আলোর উৎসবে আপনার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। শুভ শ্যামাপুজো ও র আন্তরিক শুভেচ্ছা। শুভ কালীপুজো!

৩. মা কালীর কৃপা আপনার ও আপনার পরিবারের প্রতি সর্বদা থাকুক। সকল আঁধার ভেদ করে জীবন হোক আলোকময়। জয় মা কালী!

৪. মা কালী আপনার জীবনে ভালোবাসা, সাফল্য এবং সাহস নিয়ে আসুক। অশুভ শক্তির বিনাশ হোক এই পবিত্র দিনে। শুভ দীপান্বিতা কালীপুজো!

আরও পড়ুন - কিরীটেশ্বরী সতীপীঠে মন্দির গড়েছিলেন স্বয়ং রানি ভবানী, কুষ্ঠ থেকেও মুক্তি দেন মা

আরও পড়ুন - শ্যামাপোকা সকালে মরে পড়ে থাকে কেন? রয়েছে প্রকৃতির করুণ কাহিনি

৬. কালীপুজোর এই শুভক্ষণে আপনার পরিবারকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। মা যেন সর্বদা আপনাদের রক্ষা করেন। শুভ কালীপুজো!

৭. তোমার দুঃখ, কষ্ট, চিন্তা দূর করুন মা কালী। এই কালীপুজোতে আপনার মনের সকল আশা পূরণ হোক। কালীপুজোর অনেক অনেক শুভেচ্ছা।

৮. মা লক্ষ্মী ও গণেশের আশীর্বাদে আপনার ধন-সম্পদ, সুখ-শান্তি অক্ষত হোক। কালীপুজোর অনেক অনেক শুভেচ্ছা।

৯. প্রদীপের আলোয় মুছে যাক সকল কালিমা। বয়ে আসুক সুখ ও শান্তি। মা কালীর শুভক্ষণে আপনার ও আপনার পরিবারের সকলকে জানাই শুভেচ্ছা। জয় মা কালী!

১০. দুঃখগুলো দূরে যাক, সুখে জীবন ভরে যাক, স্বপ্নগুলো সত্যি হোক, সকল আশা পূরণ হোক। শুভ কালীপুজোর শুভেচ্ছা আপনার জন্য!

 
SHARE THIS ARTICLE ON