...
...
Next Story

Shantipur Bamakali 2025: ভক্তদের মাঝে নৃত্যরতা মা! শান্তিপুরে বামাকালীর নৃত্য দেখতে কবে কখন যাবেন?

Kali Puja 2025 Shantipur Bamakali Timings: ভক্তদের টানে যেমন জগন্নাথদেব নিজের মন্দির থেকে বেরিয়ে আসেন ঠিক তেমনই শান্তিপুরের বামাকালী নাচেন ভক্তদের সঙ্গে। মায়ের এই অসাধারণ নাচ দেখতে শান্তিপুরে ভিড় জমান অগণিত ভক্ত।

Published on: Oct 17, 2025 08:30 AM IST
Advertisement

কালীপুজো আসতে আর বেশি দেরি নেই। দেবী দুর্গার গমনের পরেই মা উমার এই রূপ পূজিত হয়, যা আবারও আনন্দের জোয়ারে ভাসিয়ে দেয় মর্ত্যবাসীকে। তবে দেবী দুর্গার থেকে মা কালীর রূপ কিঞ্চিৎ ভয়ঙ্কর হয়। কিন্তু যতই ভয়ঙ্কর হোক না কেন, মাকে যদি মন থেকে ডাকা যায় তাহলে তিনি সাড়া না দিয়ে থাকতে পারেন না!

মশালের আলোয় নৃত্যরতা মা

ভক্তদের সঙ্গে নাচ করছেন স্বয়ং মা!
ভক্তদের সঙ্গে নাচ করছেন স্বয়ং মা!

প্রভু জগন্নাথদেব যেমন ভক্তদের ডাকে সাড়া দিয়ে বছরের একটি বিশেষ দিন নিজের মন্দির ছেড়ে বেরিয়ে আসেন ভক্তদের মধ্যে, ঠিক তেমনই শান্তিপুরের বামাকালীকে নিয়ে রীতিমতো নাচ গান হয় পথ জুড়ে। তবে শুধু ভক্তরা নন, ভক্তদের সঙ্গে মা নিজেও নাচ করেন। এই অসাধারণ দৃশ্য দেখার জন্য বহুদূর থেকে মানুষ আসেন শান্তিপুরে। শান্তিপুরের অন্যান্য পুজো বেশ কিছুদিন চললেও বহু বছরের ঐতিহ্য মেনে পুজোর পরের দিনেই বিসর্জনের আয়োজন করা হয় বামাকালীর। রাতের অন্ধকারে মায়ের এই নাচ দেখলে যেন গায়ে কাঁটা দেয়। ভক্তদের হাতে জ্বলতে থাকা মশালের আলোয় মাকে যেন দেখতে লাগে অপরূপা।

কবে, কখন যাবেন?

 
SHARE THIS ARTICLE ON