প্রায় তিন দশকের ব্যবধান পেরিয়ে বেলেঘাটায় আবারও ফিরতে চলেছে বড় পরিসরে বইমেলার আবহ। আগামী ২৯ ও ৩০ নভেম্বর বেলেঘাটার সরকার বাজার সুভাষ পার্কে অনুষ্ঠিত হতে চলেছে ‘কল্লোলিনী বইমেলা ও সাহিত্য উৎসব ২০২৬’। শব্দরেণু প্রকাশনার উদ্যোগে এবং ঐতিহ্যবাহী বেলেঘাটা সরকার বাজার মিলন সংঘের সহযোগিতায় আয়োজিত এই দু’দিনের উৎসবে বইয়ের পাশাপাশি বিশেষ গুরুত্ব পাচ্ছে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার মেলবন্ধন। আয়োজকদের দাবি, প্রায় ৩০ বছর পর বেলেঘাটায় বই ও লিটল ম্যাগাজিনকে কেন্দ্র করে এত বড় পরিসরে বইমেলার আয়োজন হতে চলেছে।

কলকাতার আন্তর্জাতিক বইমেলার আগে শহরের অন্যতম পুরনো জনপদে এই উদ্যোগ ঘিরে তৈরি হচ্ছে নতুন সাংস্কৃতিক আবহ। ৩০টিরও বেশি প্রকাশনা সংস্থার অংশগ্রহণে থাকছে জনপ্রিয় প্রকাশনার বই, ছোটদের সাহিত্য, লিটল ম্যাগাজিন এবং বিভিন্ন ঘরানার নতুন বইয়ের সম্ভার। প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি নতুন সাহিত্যিক ও স্বাধীন প্রকাশকদের পাঠকের কাছে পৌঁছে দেওয়া এবং ডিজিটাল যুগে নতুন প্রজন্মকে বইমুখী করে তোলাই এই উৎসবের অন্যতম লক্ষ্য।
উৎসবের বিশেষ আকর্ষণ একাধিক নতুন বইয়ের প্রকাশ। শব্দরেণু প্রকাশনা থেকে প্রকাশিত হতে চলেছে পরিচালক সন্দীপন রায়ের ছোটদের বই ‘বাঘের মুখে বুকুন’ এবং অভিনেতা শুভায়ু ভট্টাচার্যের গল্পগ্রন্থ ‘দ্বাদশ অধ্যায়’-সহ আরও বেশ কয়েকটি বই। পাশাপাশি বইমেলায় থাকবে ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল (IKSFF)-এর চেয়ারম্যান তথা লেখক সৌরভ চক্রবর্তীর ইতিমধ্যেই প্রকাশিত বই ‘অপ্রকাশিত আমি’।কমিকস লেখক ও অভিনেতা ঈশান মজুমদার ছোটদের বই ও প্রকাশনা নিয়ে উপস্থিত থাকবেন এই উৎসবে।শিশু-কিশোর সাহিত্য থেকে সমকালীন লেখালেখি বিভিন্ন প্রজন্মের পাঠকদের এক ছাতার তলায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের।
বইয়ের পাতায় সাহিত্য, মঞ্চে সংস্কৃতি দু’দিনের ‘কল্লোলিনী’ ঘিরে থাকছে একাধিক আকর্ষণ। ২৯ নভেম্বর দুপুর ২টায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর দুপুর ৩টায় কবি সম্মেলন, সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৮টায় ‘শব্দবাজি’-র পরিচালনায় তন্ময় রায়চৌধুরীর বিশেষ পরিবেশনা। ৩০ নভেম্বর দুপুর ২টায় থাকছে ক্যানভাস পেইন্টিং ও সংগীতের যুগলবন্দি। বিকেল ৪টায় বিশিষ্ট সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত হবে বিশেষ আবৃত্তি ও আলোচনা পর্ব।
{{/usCountry}}বইয়ের পাতায় সাহিত্য, মঞ্চে সংস্কৃতি দু’দিনের ‘কল্লোলিনী’ ঘিরে থাকছে একাধিক আকর্ষণ। ২৯ নভেম্বর দুপুর ২টায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর দুপুর ৩টায় কবি সম্মেলন, সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৮টায় ‘শব্দবাজি’-র পরিচালনায় তন্ময় রায়চৌধুরীর বিশেষ পরিবেশনা। ৩০ নভেম্বর দুপুর ২টায় থাকছে ক্যানভাস পেইন্টিং ও সংগীতের যুগলবন্দি। বিকেল ৪টায় বিশিষ্ট সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত হবে বিশেষ আবৃত্তি ও আলোচনা পর্ব।
{{/usCountry}}সাহিত্য ও সংস্কৃতির এই মিলনমেলায় উপস্থিত থাকবেন কবি রামকিশোর ভট্টাচার্য, চৈতালি চট্টোপাধ্যায়, রীনা গিরি এবং বিশিষ্ট বাচিকশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়-সহ একাধিক পরিচিত ব্যক্তিত্ব। পাশাপাশি বাংলা নাটক ও চলচ্চিত্র জগতের পরিচালক সুমন মৈত্র, নাট্যব্যক্তিত্ব অশোক রায়, বর্ষীয়ান অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়, অভিনেতা শুভ্রজিৎ দত্ত, সুদীপ মুখোপাধ্যায় ও বিভান ঘোষ-সহ আরও অনেকের উপস্থিত থাকার কথা রয়েছে। সাহিত্য, নাটক ও চলচ্চিত্রের এই সম্মিলিত উপস্থিতি উৎসবকে অন্য মাত্রা দেবে বলে আশাবাদী আয়োজকরা।
বইমেলা পরিচালন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, “বেলেঘাটার বুকে বহু বছর পর এমন একটি বইমেলার আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। শুধু বই বিক্রি নয়, সাহিত্য, সংস্কৃতি এবং মানুষের মধ্যে একটি সুন্দর সংযোগ তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য। বেলেঘাটার ঐতিহ্যবাহী সরকার বাজার মিলন সংঘের সহযোগিতা ছাড়া এই উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হতো না।”
আয়োজক সংস্থা শব্দরেণু প্রকাশনার কর্ণধার ও সম্পাদিকা প্রিয়াঙ্গনা দীর্ঘাংগী বলেন, ‘বই ও সাহিত্যকে ঘিরে মানুষের যে আবেগ ও ভালোবাসা, ‘কল্লোলিনী’ সেই আবেগেরই একটি নতুন ঠিকানা হয়ে উঠুক এটাই আমাদের প্রত্যাশা।’ কলকাতা তথা বাংলার সমস্ত বইপ্রেমী মানুষকে এই উৎসবে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
বইমেলার আয়োজকদের লক্ষ্য, ‘কল্লোলিনী’-কে শুধুমাত্র দু’দিনের উৎসবে সীমাবদ্ধ না রেখে আগামী দিনে বেলেঘাটার নিজস্ব সাহিত্য ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ করে তোলা। নতুন লেখক, স্বাধীন প্রকাশক ও তরুণ পাঠকদের এক মঞ্চে নিয়ে এসে বাংলা সাহিত্যচর্চার পরিসর আরও বিস্তৃত করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
তিন দশক পর বইমেলার আবহ ফিরছে বেলেঘাটায়, আর সেই প্রত্যাবর্তন ঘিরেই নতুন প্রত্যাশা। কলকাতার বড় বইমেলার পরিচিত ভিড়ের বাইরে পাড়ার নিজস্ব পরিসরে বই, সাহিত্য ও সংস্কৃতিকে আবারও মানুষের কাছাকাছি নিয়ে আসতে চাইছে ‘কল্লোলিনী’। বইয়ের টানে পাঠকের সমাগম থেকে নতুন প্রজন্মের সাহিত্যচর্চা সব মিলিয়ে বেলেঘাটার সাংস্কৃতিক মানচিত্রে এই উৎসব কতটা স্থায়ী ছাপ ফেলতে পারে, এখন সেটাই দেখার।
'কল্লোলিনী বইমেলা ও সাহিত্য উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হবে ২৯ ও ৩০ নভেম্বর, প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত, বেলেঘাটা সরকার বাজার সুভাষ পার্কে।