...
...
Next Story

Chuno Fish Recipe: চুনো মাছ দিয়েই বানিয়ে ফেলুন মরিচ খোলা...পাতের সব ভাত উঠে যাবে! রইল রেসিপি

ভেটকি মাছ অথবা ইলিশ মাছের পাতুরি তো অনেক খেয়েছেন। এবার বাড়িতেই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন চুনো মাছের মরিচ খোলা। চুনো মাছ, যেটি সাধারণত ভাজা অথবা টক করে খাওয়া হয়। সেই মাছ সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন পাতুরি স্টাইলে।

Published on: Oct 31, 2025 07:02 PM IST
Advertisement

ভেটকি মাছ অথবা ইলিশ মাছের পাতুরি তো অনেক খেয়েছেন। এবার বাড়িতেই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন চুনো মাছের মরিচখোলা। চুনো মাছ, যেটি সাধারণত ভাজা অথবা টক করে খাওয়া হয়। সেই মাছ সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন মরিচ খোলা স্টাইলে।

চুনো মাছের মরচি খোলা পাতুরি তৈরি করার উপকরণ:

বানিয়ে ফেলুন চুনো মাছের পাতুরি
বানিয়ে ফেলুন চুনো মাছের পাতুরি

এই রান্নাটি তৈরি করার জন্য আপনার লাগবে ২৫০ গ্রাম চুনো মাছ, তিনটে বড় বড় পেঁয়াজ, এক টেবিল চামচ হলুদ গুঁড়ো,২ টেবিল চামচ আদা রসুন বাটা, দেড় টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, চার থেকে পাঁচটা গোটা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, প্রয়োজন মতো কলাপাতা, স্বাদমতো নুন এবং সরষের তেল পরিমান মতো।

চুনো মাছের পাতুরি তৈরি করার পদ্ধতি:

বাজার থেকে মাছ কিনে এনে প্রথমে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে রেখে দিতে হবে জল ঝরানোর জন্য। এবার অন্য একটি পাত্রে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। উপকরণের মধ্যে মিশিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, গোটা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, ভেজে রাখা পেঁয়াজ ও স্বাদমতো নুন।

এবার গ্যাস জ্বালিয়ে কলাপাতা ওলট পালট করে ভালো করে সেঁকে নিতে হবে। কলাপাতা ভালো করে সেঁকে নিয়ে সর্ষের তেল মাখিয়ে এক পাশে রেখে দিন। এবার কিছুক্ষণ বাদে কলাপাতার মধ্যে ম্যারিনেট করে রাখা মাছের মিশ্রণ দিয়ে ভালো করে শক্ত করে বেঁধে নিতে হবে সুতো দিয়ে।

গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুদূর বাংলাদেশের সুপরিচিত এই চুনো মাছের মরিচ খোলা। একবার খেয়ে দেখুন, ইলিশ অথবা ভেটকি মাছের পাতুরি ফেল হয়ে যাবে!

 
SHARE THIS ARTICLE ON