Meteor Shower In Bengal Sky: বঙ্গাকাশে উল্কাবৃষ্টি, তীরের ঝাঁকের মতো ঝরবে আলো! কখন কীভাবে দেখা যাবে?

Meteor Shower In Bengal Sky Timings: বঙ্গের আকাশে শীতের রাতে দেখা যাবে উল্কাবৃষ্টি। তীরের ঝাঁকের মতো ঝরে পড়বে আলো। কখন কীভাবে দেখবেন? রইল খোঁজ।

Published on: Nov 3, 2025, 19:20:19 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

একটি নয়, একাধিক। রাতের বেলা ছাদে দাঁড়িয়ে অনেকেই বাজি ফাটানো দেখেছেন সম্প্রতি। এবার দেখতে পাবেন উল্কাও। আগামী ১৬ নভেম্বর কলকাতাসহ পশ্চিমবঙ্গের আকাশে দেখা যাবে এই উল্কাবৃষ্টি। শয়ে শয়ে উল্কা আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাবে। সেই দৃশ্যই দেখা যাবে অমাবস্যার মাত্র ৩ দিন আগে। অন্ধকার রাতের আকাশে যেমন তারারা বেশ উজ্জ্বল দেখায়, তেমনই উল্কাদেরও দেখাবে যথেষ্ট উজ্জ্বল।

তীরের ঝাঁকের মতো ঝরবে আলো! কখন কীভাবে দেখা যাবে?
তীরের ঝাঁকের মতো ঝরবে আলো! কখন কীভাবে দেখা যাবে?

কেন এই উল্কার বৃষ্টি বঙ্গের আকাশে?

সাধারণত মহাকাশে কোনও বড় ধূমকেতু যখন এক স্থান থেকে অন্য স্থানে যায়, তখন তার লেজটি ফেলে যায় কোনও এক স্থানে। ১৬৯৯ সালে তেমনই এক ঘটনা ঘটেছিল। ৫৫পি/টেম্পল-টাটল নামে একটি ধূমকেতু এমনভাবেই ছুটে গিয়েছিল সূর্যের কাছ দিয়ে। পৃথিবীর কক্ষপথের উপর সেটি তার লেজ ফেলে যায়। বার্ষিক গতির হিসেবে এই লেজেই ১৬-১৭ তারিখে পৌঁছাবে পৃথিবী। এই বছর এই তারিখ অমাবস্যার কাছাকাছি বলে রাতের আকাশে স্পষ্ট দেখা যাবে উল্কার বৃষ্টি।

আরও পড়ুন - HT Bangla Exclusive: জেমিমা বলেছিলেন 'অ্যাংজাইটি'র কথা…সামাল দেওয়ার উপায় কী? HT বাংলায় জানালেন মনোবিদ

আরও পড়ুন - ডিম খেলে কি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে? দিনে কতগুলি ডিম খাওয়া নিরাপদ

কখন থেকে কখন দেখা যাবে?

১৬ নভেম্বর রাত ১২টায় অর্থাৎ হিসেবমতো ১৭ নভেম্বর শুরুর সময় থেকে ১৭ নভেম্বর ভোর তিনটে পর্যন্ত দেখা যাবে এই দৃশ্য। এই সময় যে কেউ ছাদে বা খোলা স্থানে দাঁড়িয়ে রাতের আকাশে চোখ রাখলেই দেখতে পাবেন সেই দৃশ্য। এই দৃশ্য এই বছর বেশি স্পষ্ট দেখা যাবে কারণ অমাবস্যা তার তিনদিন পরেই। অন্ধকার গাঢ় হওয়ায় ১৯৯৮ সালের মতোই ফের দেখা যাবে উল্কাবৃষ্টি।

২০৩০ সালে চমকে দেবে উল্কাবৃষ্টি

বিজ্ঞানীদের মতে, ২০৩০ সালের উল্কাবৃষ্টি সবাইকেই চমকে দেবে। কারণ এই সময় পৃথিবীর কাছে আসবে ৫৫পি/টেম্পল-টাটল নামের ওই ধূমকেতুটি। এমনিতে এই ধূমকেতু ৩৩.১৭ বছর পর পর সূর্যকে প্রদক্ষিণ করে। ১৮৬৫ সালে প্রথম আবিষ্কৃত হয়েছিল ধূমকেতুটি। আকাশ পর্যবেক্ষকদের কথায়, হিসেব বলছে ২০৩০ সালে পৃথিবীর কাছে আসবে এই ধূমকেতু। যার ফলে সেই বছর রাতের আকাশে আরও স্পষ্ট হয়ে দেখা দেবে উল্কাবৃষ্টি। প্রসঙ্গত, ধূমকেতুর ছেড়ে যাওয়া লেজ নিস্ক্রিয় হয়ে পড়ে থাকে মহাকাশে। ঘটনাচক্রে এটি পৃথিবীর কক্ষপথে বলে এর সঙ্গে এবার বঙ্গের সাক্ষাৎ হতে চলেছে আশ্চর্যজনক।