ভক্তি, ঐতিহ্য এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুম্বইয়ে প্রবাসী বাঙালিদের কালীপুজো উদযাপন করা হল। গোরেগাঁও ইস্টের সৃষ্টি কালীপুজো উৎসব মণ্ডলের তরফে গত ৮, ৯ এবং ১০ নভেম্বর বনরাই কলোনিতে সেই উৎসবের আয়োজন করা হয়। প্রবাসী বাঙালি এবং স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো গোরেগাঁও এলাকা এক উৎসবমুখর এবং মেলবন্ধনের আবহ তৈরি হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

তাঁরা জানিয়েছেন, কালীপুজোর দিন প্রায় ১,৬০০ জন ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। দর্শনার্থীরা মা কালীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন এবং আশীর্বাদ প্রার্থনা করেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে পুজোর সূচনা হয়। এরপর যথাক্রমে নিয়মনিষ্ঠভাবে পুষ্পাঞ্জলি এবং আরতি অনুষ্ঠিত হয়। সমস্ত ভক্ত ও পুণ্যার্থীদের মাঝে প্রথাগত প্রসাদ ও ভোগ বিতরণ করা হয়।
দ্বিতীয় দিন তথা ৯ নভেম্বর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, প্রথাগত বাঙালি শিল্প ও সংস্কৃতির সমৃদ্ধ রূপ তুলে ধরা হয়। স্থানীয় শিল্পী ও সদস্যদের অংশগ্রহণে রবীন্দ্রনৃত্য, লোকনৃত্য এবং চিরন্তন আধুনিক ও লোকসংগীত পরিবেশিত হয়। বিভিন্ন বয়সের মানুষের এই শৈল্পিক পারফরম্যান্স দর্শক ও অংশগ্রহণকারীদের মধ্যে প্রগাঢ় সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করে।
আর ১০ নভেম্বর মা কালীর নিরঞ্জন শোভাযাত্রা হয়। এই দিনে আয়োজিত ধুনুচি নাচ এবং সিঁদুর খেলায় ভক্তরা চরম উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। প্রথাগত ঢাকের বোলে আর ধুনুচির ধোঁয়ায় মেতে ওঠেন পুণ্যার্থীরা। সিঁদুর খেলার মধ্য দিয়ে মা কালীকে আবেগঘন ও সাশ্রুনয়নে বিদায় জানানো হয়।
এবারের পুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রসঙ্গে সৃষ্টি কালীপুজো উৎসব মণ্ডলের পরিচালন কমিটির এক সদস্য বলেছেন, ‘আমাদের ১৬ তম বর্ষের কালীপূজা সমাজের প্রতিটি স্তরের মানুষের সুন্দর অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে উদযাপন করতে পেরে আমরা আনন্দিত। প্রথম দিনেই প্রায় ১,৬০০ জন ভক্তের উপস্থিতি প্রমাণ করে পুজোর প্রতি সাধারণ মানুষের গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আস্থা কতটা গভীর। বন্ধুদের একটি ছোট উদ্যোগ আজ এক চমৎকার সামাজিক ঐতিহ্যে পরিণত হয়েছে। যাঁরা এগিয়ে এসে এই বছরের উদযাপনকে চিরস্মরণীয় ও সাফল্যমণ্ডিত করে তুলেছেন, আমরা তাঁদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
{{/usCountry}}এবারের পুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রসঙ্গে সৃষ্টি কালীপুজো উৎসব মণ্ডলের পরিচালন কমিটির এক সদস্য বলেছেন, ‘আমাদের ১৬ তম বর্ষের কালীপূজা সমাজের প্রতিটি স্তরের মানুষের সুন্দর অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে উদযাপন করতে পেরে আমরা আনন্দিত। প্রথম দিনেই প্রায় ১,৬০০ জন ভক্তের উপস্থিতি প্রমাণ করে পুজোর প্রতি সাধারণ মানুষের গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আস্থা কতটা গভীর। বন্ধুদের একটি ছোট উদ্যোগ আজ এক চমৎকার সামাজিক ঐতিহ্যে পরিণত হয়েছে। যাঁরা এগিয়ে এসে এই বছরের উদযাপনকে চিরস্মরণীয় ও সাফল্যমণ্ডিত করে তুলেছেন, আমরা তাঁদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
{{/usCountry}}