Premier League 2026: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একাধিক শিরোপা জয়ের অভিজ্ঞতা ঝুলি রয়েছে তাঁর। আর সেই অভিজ্ঞতার আলোকেই এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আদিত্য তারে ভবিষ্যদ্বাণী করলেন যে, ইংলিশ প্রিমিয়ার লিগেও নিজেদের আধিপত্য বজায় রাখবে গানার্সরা। শুধু তাই নয়, আর্সেনালের দীর্ঘ প্রতীক্ষার অবসান এবং আগামী দিনে তাদের টানা দ্বিতীয় লিগ জয়ের বিষয়েও প্রবল আশাবাদী এই দীর্ঘকালীন ফ্যান। সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত প্রিমিয়ার লিগ ট্রফি ট্যুরের সময় জিওস্টারের সঙ্গে আলাপচারিতায় নিজের শৈশবের প্রিয় ক্লাব এবং সতীর্থদের সঙ্গে সাজঘরের মজার স্মৃতির কথা ভাগ করে নেন তিনি।
শৈশবের ভালোবাসা এবং ইনভিনসিবলদের যুগ

নব্বইয়ের দশকের শেষের দিক থেকেই আর্সেনালের অন্ধভক্ত আদিত্য তারে। সেই সময় তাঁর বহু স্কুলবন্ধু ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক হলেও আন্ডারডগ হিসেবে আর্সেনালের প্রতিই আলাদা টান অনুভব করতেন তিনি। ২০০৩-০৪ মরশুমে আর্সেনালের অপরাজিত থেকে লিগ জয়ের মুহূর্তটি তাঁর আজও মনে গেঁথে রয়েছে।
নিজের অনুভূতির কথা বলতে গিয়ে আদিত্য বলেন, ‘সত্যি বলতে এটি একটি স্বপ্নপূরণের মতো। ২০০৩-০৪ মরশুমে কোনে ম্যাচ না হেরে আর্সেনালের প্রিমিয়ার লিগ জয় আমি দেখেছি। এরপর কেটে গিয়েছে দীর্ঘ ২২ বছর। বহুবার কাছাকাছি গিয়েও ট্রফি হাতছাড়া হওয়ায় হতাশা তৈরি হয়েছিল। কিন্তু গত মরশুমে যখন অবশেষে দল চ্যাম্পিয়ন হল, তখন এক বিশাল স্বস্তি কাজ করেছিল। আজ প্রিমিয়ার লিগ ট্রফিটিকে এত কাছ থেকে দেখতে পাওয়া এবং এর গুরুত্ব অনুধাবন করা এক অবিশ্বাস্য অনুভূতি।’
অভিষেক নায়ারের সঙ্গে সাজঘরের মজার খুনসুটি
মুম্বই ক্রিকেট দলের সাজঘরে কাটানো দিনগুলির কথাও এই সাক্ষাৎকারে তুলে ধরেন আদিত্য তারে। ম্যানচেস্টার সিটির সমর্থক ও সতীর্থ অভিষেক নায়ারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুসুলভ প্রতিদ্বন্দ্বিতা ও ঠাট্টা-ইয়ার্কির কথা এখনও মনে রেখেছেন তিনি। দলে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির সমর্থকরা যেভাবে একে অপরকে কটাক্ষ করতেন, তা বেশ উপভোগ করতেন এই প্রাক্তন ক্রিকেটার।
হাসিমুখে আদিত্য জানান, ‘মুম্বই ক্রিকেটের সাজঘরে সবসময় একটা দারুণ পরিবেশ থাকত। আমাদের দলে যেমন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রচুর সমর্থক ছিল, তেমনই অভিষেক নায়ার শুরু থেকেই ম্যানচেস্টার সিটির একনিষ্ঠ ভক্ত। সিটির রমরমা যুগে ট্রফি না জেতার কারণে আমাদের বেশ কিছুদিন ব্যাকফুটে থাকতে হয়েছিল। কিন্তু গত মরশুমে আর্সেনাল চ্যাম্পিয়ন হওয়ার পর এখন ট্রোলের পালা উল্টে গিয়েছে, এখন ব্র্যাগিং রাইটস আমাদের হাতেই!’
মার্টিন ওডেগার্ডের প্রশংসায় পঞ্চমুখ তারে
{{/usCountry}}হাসিমুখে আদিত্য জানান, ‘মুম্বই ক্রিকেটের সাজঘরে সবসময় একটা দারুণ পরিবেশ থাকত। আমাদের দলে যেমন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রচুর সমর্থক ছিল, তেমনই অভিষেক নায়ার শুরু থেকেই ম্যানচেস্টার সিটির একনিষ্ঠ ভক্ত। সিটির রমরমা যুগে ট্রফি না জেতার কারণে আমাদের বেশ কিছুদিন ব্যাকফুটে থাকতে হয়েছিল। কিন্তু গত মরশুমে আর্সেনাল চ্যাম্পিয়ন হওয়ার পর এখন ট্রোলের পালা উল্টে গিয়েছে, এখন ব্র্যাগিং রাইটস আমাদের হাতেই!’
মার্টিন ওডেগার্ডের প্রশংসায় পঞ্চমুখ তারে
{{/usCountry}}আর্সেনালের বর্তমান অধিনায়ক মার্টিন ওডেগার্ডের নেতৃত্ব ও নিবেদিতপ্রাণ পারফরম্যান্সের প্রশংসায় ভাসিয়েছেন আদিত্য। মাঠে ও মাঠের বাইরে একজন নেতার মতো ওডেগার্ড যেভাবে দল পরিচালনা করেন, তা অত্যন্ত প্রশংসনীয় বলে মনে করেন তিনি। একজন অ্যাটাকিং মিডফিল্ডার হওয়া সত্ত্বেও দলের ডিফেন্সে তাঁর সাহায্য করার মানসিকতা এবং কাজের প্রতি একনিষ্ঠতাই তাঁকে অন্য উচ্চতায় নিয়ে গেছে বলে মত আদিত্যের।
আইপিএলের অভিজ্ঞতা থেকে আর্সেনালের ভবিষ্যৎ নিয়ে বাজি
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল জেতার অভিজ্ঞতা থেকে আদিত্য বিশ্বাস করেন যে একবার জয়ের অভ্যেস তৈরি হয়ে গেলে তা ধরে রাখা অনেক সহজ হয়। ম্যানেজার মিকেল আর্তেতার কোচিংয়ে এই আর্সেনাল দল আগামী দিনে ইংলিশ ফুটবলে লম্বা সময় ধরে আধিপত্য বিস্তার করতে পারে বলে তাঁর জোরালো বিশ্বাস। ২২ বছরের অপেক্ষার পর গত মরশুমের সাফল্য দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে এবং এবার তারা টানা দ্বিতীয়বারের জন্য প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলবে বলেই তিনি আশাপ্রকাশ করেছেন।